বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৬

ব্রিটেনে ইন্ডিফিনিট লিভ টু রিমেইনের ক্ষেত্রে পুরাতন আইনে যা করতে হবে: ইমিগ্রেশন আপডেট ৩ (ভিডিও)

ব্রিটেনে ইন্ডিফিনিট লিভ টু রিমেইনের ক্ষেত্রে পুরাতন আইনে যা করতে হবে: ইমিগ্রেশন আপডেট ৩ (ভিডিও)

নিউজ ডেস্ক: দিনে দিনে ব্রিটেনে ইমিগ্রেশন আইন যেমন কঠিন হচ্ছে, তেমনি প্রতিনিয়ত আইন পরিবর্তনের ফলে অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়তে হয়। অনেক এপ্লিকেশন নতুন আইনে না পুরাতন আইনে করা হবে তা নিয়ে অনেকের মনে নানান প্রশ্নের সৃষ্টি হয়।

লন্ডনবিডিনিউজ২৪ডটকমের সাপ্তাহিক ইমিগ্রেশন আপডেইটে এবারের বিষয় ইন্ডিফিনিট লিভ টু রিমেইন। তবে যারা ২০১২ সালের ৯ জুলাইর আগে এপ্লিকেশন করেছিলেন তাদের ক্ষেত্রে আজকের এই পরামর্শ দিয়েছেন বিশিষ্ট ইমিগ্রেশন এডভাইজার ব্লাকস্টোন সলিসিটার্স এর প্রিন্সিপাল ব্যারিস্টার মোহাম্মদ খালেদ নূর।

তিনি বলেন, ২০১২ সালের ৯ জুলাইর আগে এপ্লিকেশন করে স্বামী বা স্ত্রী হিসেবে যারা এদেশে এসেছেন এবং যাদের ইন্ডিফিনিট লিভ টু রিমেইনের সময় হয়েছে তাদের ক্ষেত্রে ১৮ হাজার পাউন্ড ইনকাম প্রযোজ্য হবে না। তারা শুধু নিজের অথবা আত্মীয় স্বজনের ঘর কিংবা ভাড়ায় থাকছেন এরকম একটি ডকুমেন্ট দেখাতে হবে।

পাশাপাশি ইনকাম হিসেবে ঘরভাড়াবাদে প্রতি সাপ্তাহে মিনিমাম ১৩৯ পাউন্ড ৫০ পেন্স দেখাতে হবে এবং বাচ্চা থাকতে অতিরিক্ত ৬৬ পাউন্ড ইনকাম দেখাতে হবে। পাশাপাশি লাইফ ইন দ্যা ইউকে এবং বি১ অথবা ইসল ১,২,৩ কোর্সের অনুমোদিত কলেজ হতে সার্টিফিকেট দেখাতে হবে।

[youtube id=”yC73Iu67wiM” width=”600″ height=”350″]




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026