মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৮

আল অ্যাডভাইজরী ম্যানেজমেন্ট সার্ভিসেস এর শুভ উদ্বোধন

আল অ্যাডভাইজরী ম্যানেজমেন্ট সার্ভিসেস এর শুভ উদ্বোধন

শীর্ষবিন্দু নিউজ: ইয়াং এন্টারপ্রনারদের প্রয়োজনীয় সহযোগিতায় সদ্য প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান আল-অ্যাডভাইজরী ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটড এর বিজনেস লঞ্চ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন  লন্ডনের ডেপুটি মেয়র স্টিফেন গ্রিনহাফ। শনিবার ২৯ আগস্ট দুপুরে ফিতা কেটে এই নতুন মরগেজ, ইন্সুরেন্স সার্ভিস ও লিগ্যাল সাভির্সেস অ্যাডভাইজরী প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন ডেপুটি মেয়র।

ইয়াং এন্টারপ্রনারদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে লন্ডনের ডেপুটি মেয়র স্টিফেন গ্রিনহাফ আল-অ্যাডভাইজরী ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটড এর বিজনেস লঞ্চ অনুষ্ঠানে লন্ডনের বিভিন্ন বারা থেকে আসা অতিথিদের নানারকম প্রশ্নের জবাবে জবাব দেন তিনি।

সভায় আগত অতিথিরা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাস্টমারদের সর্বোচ্চ সার্ভিস ও সততার দিকে সজাগ দৃস্টি রাখার আহবান জানান। পাশাপাশি কমিউনিটির সেবা ও চ্যারিটি কাজে তাদেরকে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান।

এ সময় অন্যদের মধে্য উপস্থিত ছিলেন সাবেক এমপি প্রার্থী শাহগীর বক্ত ফারুক, মিনা রহমান, প্রতিষ্ঠানের মরগেজ বিশেষজ্ঞ ভিক্টর ডেইজ, আল্-অ্যাডভাইজরী ম্যানেজমেন্টের পরিচালক সাইফুল ইসলাম, রইছ মিয়া, সাফা সলুইশনের প্রতিষ্ঠাতা সায়েব খান, সিএফওবি নেতা সাইয়েদ হোসেন আহমদ, কমিউনিটি নেতা গয়াসুর রহমান গয়াছ, নিউহাম কনজারভেটিভ ভাইস চেয়ারম্যান আতিকুর রহমান সহ আরো অনেকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026