সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৩

নর্থ লন্ডনের এনফিল্ডে পুলিশের গুলিতে এক ব্যাক্তি নিহত

নর্থ লন্ডনের এনফিল্ডে পুলিশের গুলিতে এক ব্যাক্তি নিহত

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: নর্থ লন্ডনে এনফিল্ডে পুলিশের গুলিতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্কটল্যান্ড ইয়ার্ড কেবল মাত্র মৃত্যু ঝুঁকি থাকায় পুলিশ গুলি করেছে বলে জানিয়েছেন।

রোববার রাত ১১.৪৫ মিনিটে নর্থ লন্ডনের এনফিল্ডের সিডার রোডের পিকারডি হাউসের একটি বাড়িতে পুলিশ জীবনের উপর মৃত্যু ঝুঁকি থাকায় একজন লোকের উপর গুলি করতে বাধ্য হয়। ঘতনাস্থলেই সেই লোক মৃত্যু বরন করেন। নিহত লোকটির বর্ণনায় বলা হয়েছে যে, ৪০ বছর বয়সী সাদা এক লোককে এনফিল্ডের সিডার রোডের বাড়ীর বাইরে পুলিশ গুলি করে।

পুলিশ জানিয়েছে, ডিরেক্টরেট অব প্রফেশনাল ষ্ট্যান্ডার্ড ঘটনাস্থল পরিদর্শন করেছেন, রুটিন ওয়ার্ক হিসেবে আইপিসিসির কাছে তদন্তের জন্য পাঠানো হয়েছে।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ঘটনার পর ঘটনাস্থলে অফিসার পরিদর্শন করেছেন এবং অস্র উদ্ধার করেছেন, আর কাউকে গ্রেপ্তার করা হয়নি। ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশন এই শুটিং এর ব্যাপারে তদন্ত করার জন্য রেফারড করা হয়েছে বলে জানা গেছে।

২০১৪ সালে ইলিংটনে পুলিশের গুলিতে একজন নিহতের পর এটাই প্রথম ঘটনা। এর আগে টূটেনহামে ২০১১ সালে পুলিশের গুলিতে আরেকজন নিহতের ঘটনা ঘটেছিলো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026