বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২১

শাবিতে আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের একাত্মতা

শাবিতে আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের একাত্মতা

শীর্ষবিন্দু নিউজ: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূইয়ার পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে তাঁদের বিভাগের শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার শিক্ষকদের অনশন কর্মসূচি শুরু হলে সাধারণ শিক্ষার্থী ব্যানারে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগের শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন।

বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের সামনে থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা মিছিল বের করেন। মিছিলসহ তাঁরা উপাচার্য কার্যালয়ের সামনে গিয়ে সেখানে অবস্থান নেন। এক দফা এক দাবি, ভিসি ছাড়ো শাবিপ্রবি- স্লোগানে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।

বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের সামনে থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে তাঁরা মিছিল বের করেন। মিছিলসহ তাঁরা উপাচার্য কার্যালয়ের সামনে গিয়ে সেখানে অবস্থান নেন। ৪৮ ঘণ্টার মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে লাগাতার আন্দোলনের হুমকি দেন তাঁরা।

এদিকে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ ও উপাচার্যের পদত্যাগের দাবিতে আজ সকাল নয়টা থেকে উপাচার্য ভবনের সামনে অনশন কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী শিক্ষকেরা। উপাচার্য পদত্যাগ করার ঘোষণা না দিলে আন্দোলনের নতুন কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ এর আহ্বায়ক অধ্যাপক শামসুল আলম।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026