রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩৯

মুসলমান শরণার্থী গ্রহণ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন হাঙ্গেরি প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান

মুসলমান শরণার্থী গ্রহণ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন হাঙ্গেরি প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইউরোপে শরণার্থী ও অভিবাসীদের ঢল এবং ইউরোপীয় জোটের ব্যর্থ অভিবাসন নীতি এই মহাদেশের খ্রিস্টীয় পরিচিতি বা শেকড়গুলোকে ক্ষুণ্ন করার হুমকি সৃষ্টি করেছে হুঁশিয়ারি দিয়ে বলেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান।

ইউরোপের খ্রিস্টীয় সংস্কৃতি তার খ্রিস্টীয় মূল্যবোধগুলোকে সমুন্নত রাখতে যে হিমশিম খাচ্ছে তা কী এরইমধ্যে আশঙ্কাজনক নয়?- প্রশ্ন করেন ওরবান।? বৃহস্পতিবার ব্রাসেলস সফরের অবকাশে জার্মান দৈনিক ফ্রাঙ্কফুর্টার আলজেমেইন জেটাং -এ লেখা এক প্রবন্ধে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান এইসব মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, আপনার স্থান যখন দখল হয়ে যাচ্ছে তখন আপনি অভিবাসী বা মুহাজিরদের গ্রহণ করতে পারেন না এবং অভিবাসীদের বেশিরভাগই মুসলমান, খ্রিস্টান নয়। অথচ ইউরোপ এবং ইউরোপীয়দের রয়েছে খ্রিস্টীয় নানা শেকড়। যুদ্ধ আর দারিদ্র এড়াতে ইউরোপে শরণার্থী এবং অভিবাসীদের যে ঢল নেমেছে তা থামাতে ও তার গতিকে মন্থর করতে হাঙ্গেরির সরকার সার্বিয়ার সীমান্ত-জুড়ে প্রাচীর বা দেয়াল নির্মাণের যে সিদ্ধান্ত নিয়েছে ওরবান তার পক্ষ নিয়েছেন।

ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদরদপ্তরে সাংবাদিকদের ওরবান বলেন, আমার মনে হয়ে আমাদের দেশে বিপুল সংখ্যক মুসলিম জনগোষ্ঠীকে নিব কিনা সেই সিদ্ধান্ত নেয়ার অধিকার আমাদের রয়েছে। ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দীতে প্রায় ১৫০ বছর হাঙ্গেরির উসমানীয় শাসনে থাকার দিকে ইঙ্গিত করে ওরবান বলেন, আমরা পরিণতি ভোগ করতে চাই না। সিরীয় শরণার্থীদের হাঙ্গেরিতে না আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, দয়া করে আসবে না… আসাটা ঝুঁকিপূর্ণ। আপনাদের গ্রহণ করার নিশ্চয়তা দিচ্ছি না আমরা।

হাঙ্গেরি ও স্পেন ছাড়া আর কোনো দেশ ইউরোপের সীমানাগুলো রক্ষা করতে চাইছে না বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি আরো লিখেছেন, অভিবাসী বা মুহাজিরদের উন্নত জীবনের আশা দেখানো এবং তাদেরকে সবকিছু ফেলে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে আসতে উৎসাহ দেয়াটা ইউরোপীয় রাজনীতিবিদদের জন্য দায়িত্বজ্ঞানহীন কাজ। এদিকে ব্রাসেলসে ইউইউ বা ইউরোপীয় জোটের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক হাঙ্গেরির প্রধানমন্ত্রীর এই প্রবন্ধের নিন্দা জানিয়ে বলেছেন, আমার মতে সামাজিক জীবনে খ্রিষ্টীয়তার অর্থ হল বিপদের সময় আমাদের ভাইদের সহায়তা দেয়া।

তিনি বলেছেন, জনগণ এটা চাইছে যে আমরা যেন পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আমাদের সীমান্ত রক্ষা করি। কেবল সীমান্ত রক্ষার পরই আমরা এ প্রশ্ন তুলতে পারি যে কতজন মুহাজিরকে আমরা আশ্রয় দিতে পারব অথবা এ বিষয়ে কোটা থাকা উচিত কিনা।- যোগ করেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী।

এদিকে আল-জাজিরা জানায়, ওরবান বলেছেন যে তার দেশ বিপুল সংখ্যক মুসলিম শরণার্থী নিতে আগ্রহী নয়। ইউরোপে যে শরণার্থী সংকট তৈরি হয়েছে তার কেন্দ্রবিন্দুতে এখন রয়েছে হাঙ্গেরি। এ দেশ হয়ে বহু শরণার্থী জার্মানসহ অন্য দেশে যেতে চাচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026