বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৭

আমার হিরো তো দেখি পুরাই ভিলেন হইয়া গেছে

আমার হিরো তো দেখি পুরাই ভিলেন হইয়া গেছে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: লতিফ সিদ্দিকী বক্তব্যের জন্য সংসদে ক্ষমা চেয়ে পদত্যাগপত্র জমা দেয়ার এবার তোর উপরে চটেছেন বাংলাদেশ থেকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। কিছুদিন আগে ফেসবুকে সাবেক সাংসদ লতিফ সিদ্দিকীকে প্রশংসায় ভাসিয়েছিলেন তিনি। এক স্টাটাসে তার মন্তব্য হিরো থেকে ভিলেনে পরিণত হয়েছেন লতিফ সিদ্দিকী।

তসলিমা নাসরিন তার ফেসবুকের স্ট্যাটাসে লিখেছেন, লতিফ সিদ্দিকী হজ টজ নিয়া কিছু সত্যি কথা কইছিল, ডাকাইত মাকাইত নিয়াও কথা খারাপ কয় নাই। বুদ্ধিসুদ্ধি ছিল ভালো। তারে তো খুশিতে চুম্মা দিয়া হিরো বানাইয়া দিছিলাম।

আমার হিরো কী জানি কার বুদ্ধিতে এরপর দেশে গেলো, দেশে গিয়াই সোজা জেল। জেলের ভাতে কী যাদু আছে কে জানে। লতিফ তো এখন বলতাছে সে সাচ্চা মুসলমান। দেশবাসীরে শুনাইয়া শুনাইয়া ভাষণ দিল, মাফ চাইলো। আল্লাহ খোদার কাছে মাথা নোয়াইলো। যারে ডাকাইত কইয়া ডাকছিল তারেই ভক্তিভরে ডাকলো, নামের শেষে সাল্লাল্লাহুও লাগাইলো। আমার হিরো তো দেখি পুরাই ভিলেন হইয়া গেছে।

এক পা অলরেডি কব্বরে। নিজের সাথে এই প্রতারণাটা এখন না করলে কি চলতো না, লতিফ্যা?




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026