রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪৫

অবশেষে সীমানা খুলে দিয়েছে জার্মানি ও অস্ট্রিয়া

অবশেষে সীমানা খুলে দিয়েছে জার্মানি ও অস্ট্রিয়া

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: হাঙ্গেরি সীমান্ত দিয়ে আসা হাজারো শরণার্থীর জন্য সীমান্ত খুলে দিয়েছে জার্মানি ও অস্ট্রিয়া। আর এই শরণার্থীদের পৌঁছে দিতে বাসের ব্যবস্থা করেছে হাঙ্গেরি। মুহূর্তে হাঙ্গেরি সরকার শনিবার ১০০ বাসে করে কয়েক হাজার অভিবাসীকে জার্মানির উদ্দেশ্যে অস্ট্রিয়াগামী বাসে তুলে দেয়। অভিবাসীরা এসময় জার্মানি জার্মানি বলে শ্লোগান দিচ্ছিলো।।

যুক্তরাজ্যের পর সিরিয়া থেকে আগত শরণার্থীদের গ্রহণ করার ঘোষণা দিয়েছে অস্ট্রিয়া ও জার্মানি। শুক্রবার এক বিবৃতিতে এ দেশ দুটি এ কথা জানিয়েছে। অস্ট্রিয়ার চ্যান্সেলর ওয়ার্নার ফেম্যান অভিবাসীদের অস্ট্রিয়া প্রবেশের অনুমতি দিয়েছেন বলে ফেসবুকের এক মন্তব্যে জানিয়েছেন। জার্মানি ও অস্ট্রিয়া শরণার্থী গ্রহণ করার বিষয়ে একমত হয়েছেন। খবর আল-জাজিরার।

বহু অভিবাসী হাঙ্গেরির বুদাপেস্টের রেল স্টেশনে শুক্রবার আটকে ছিল। হাঙ্গেরির সরকার জার্মানি ও অস্ট্রিয়া যাবার রেল বন্ধ করে দিলে এ ঘটনা ঘটে। বুদাপেস্টের রেলস্টেশনে আটকা পড়াদের জন্য ১০০ বাস এবং, পায়ে হেঁটে সীমান্ত পাড়ি দেয়া শরণার্থীদের জন্য ১২০০ বাসের ব্যবস্থা করেছে দেশটি। বেশ কয়েকদিন বুদাপেস্টের কেলেতি রেলস্টেশনে আটকে থাকার পর, শুক্রবার পায়ে হেঁটেই অস্ট্রিয়ার উদ্দেশ্যে রওনা দেয় শত শত সিরীয় শরণার্থী।

এদিকে রেল স্টেশনে শরণার্থীদের ভিড় বাড়তে থাকে। এক পর্যায়ে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন অভিবাসীদের অস্ট্রিয়া ও জার্মানি প্রবেশের ঘোষণা আসে। হাঙ্গেরিতে সকল অভিবাসীর জার্মানি যাবার জন্য রেজিস্ট্রেশন করা হয়। এ অবস্থায়, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সাথে ফোনালাপের পর, শরণার্থীদের আশ্রয় দেয়ার সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর ওয়ের্নার ফেমান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026