বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২১

দেশে ফিরতে চান সিলেটের গফফার আলী যিনি হজ্ব থেকে ফেরার পথে পাকিস্তানে হারিয়ে যান (ভিডিও)

দেশে ফিরতে চান সিলেটের গফফার আলী যিনি হজ্ব থেকে ফেরার পথে পাকিস্তানে হারিয়ে যান (ভিডিও)

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেট থেকে পবিত্র হজ্জ্ব পালনে করতে যান সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মুরাধপুর বাজারের গফ্ফার আলী। প্রায় ৩০ বছর আগে পবিত্র হজ্ব পালন শেষে সেখান থেকে দেশ ফেরার সময় ভুলবশত চলে যান পাকিস্তানে। সেখানেই একে একে ৩০ বছর পর করেছেন সহজ সরল গফ্ফার আলী।

ফেইসবুক সূত্রে দেখা যায় পাকিস্তানের কোন এক হৃদয়বান ব্যক্তি গফ্ফার আলীর কথা ভিডিও রেকর্ড করে ফেইসবুকে আপলোড করেন। এতে শুনা যায় গফ্ফার আলী বলছেন তার ভাইয়ের নাম সফর আলী, বাবার নাম আকাল উল্লাহ, চাচার নাম রফিক উল্লাহ, মামাত ভাইয়ের নাম কিতাব আলী। এছাড়া ভিডিওতে তিনি তার মা, বিবির নামসহ আন্তীয় স্বজনের নাম উল্লেখ করেন।

ফেইসবুকে তার এই পোষ্টটি শুক্রবার গভীর রাত পর্যন্ত প্রায় ২০ হাজার বার শেয়ার করা হয়েছে। বর্তমানে তিনি একটি মাদ্রাসায় বসবাস করছেন। শেষ পর্যন্ত ফেইসবুকের মাধ্যমে আকুতি জানিয়েছেন দেশে ফেরার।

[youtube id=”t6F_tlgUcoI” width=”600″ height=”350″]




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026