নিউজ ডেস্ক: সমাজের সর্বক্ষেত্রেই স্বামী বা স্ত্রী’র মধ্যে পারিবারিক কলহ বা ঝগড়া বিবাদ হয়ে থাকে। অনেক সময় পারিবারিক এই সমস্যার কারনে স্বামী বা স্ত্রীকে পৃথক ভাবে বসবাস করতে হয় কিংবা একে অন্যকে ডিভোর্স দেওয়ার মত ঘটনা ঘটে। এটি শুধু বাংলাদেশীদের মধ্যে ঘটে এমন নয়, এই ধরনের ঘটনা সমাজের সকল দেশের, সকল ধর্মের মানুষের মধ্যে এই অনাকাংকিত ঘটনা ঘটে থাকে।
এই ধরনের সমস্যায় নিয়ে যারা ব্রিটেনে বসবাস করছেন তাদের ক্ষেত্রে ব্রিটেনের আইনে কিভাবে আপনি ইন্ডিফিনিট লিভ টু রিমেইন পেতে পারেন তা নিয়ে আমাদের প্রতি সাপ্তাহের নিয়মিত আয়োজন ইমিগ্রিশেন আপডেইটের বিস্তারিত জানাচ্ছে বিশিষ্ট ইমিগ্রেশন এডভাইজার ব্লাকস্টোন সলিসিটার্স এর প্রিন্সিপাল ব্যারিস্টার খালেদ নূর।
তিনি বলেন, ব্রিটেনের বাইরে থেকে স্পাউস ভিসাড স্বামী বা স্ত্রী ২৭মাসের ভিসায় এসে থাকেন। এই সময়ের মধ্যে যদি ডমেস্টিক ভায়লেন্সের কারনে কারো সংসার ভেঙ্গে যায় এবং আর সংসার করা সম্ভব না হয় তাহলে তারা ডমেস্টিক ভায়লেন্স গ্রাইন্ডে ইন্ডিফিনিট লিভ টু রিমেইনের জন্য আবেদন করতে পারেন।
এক্ষেত্রে স্বাভাবিক আবেদন কারীদের মত তাকে ইংলিশ ল্যাংগুয়েজ, লাইফ ইন দ্যা ইউকে কিংবা থাকা খাওয়ার যথেষ্ট কাগজ দেখাতে হবে না। শুধু প্রমান করতে হবে তিনি কারো আশ্রয়ে আছেন এবং আপনি ডমেস্টিক ভায়লেন্সের শিকার। পাশাপাশি আপনি হোম অফিসের মাধ্যমে থাকা খাওয়ার জন্য বেনিফিটও পেতে পারেন। ডমেস্টিক ভায়লেন্সের প্রমান হিসেবে আপনাকে পুলিশ রিপোর্ট, ডাক্তারের রিপোর্ট সঠিকভাবে উপস্থাপন করতে হবে।
[youtube id=”5vB8J77zYfQ” width=”600″ height=”350″]
সৌজন্য: লন্ডনবিডিনিউজ২৪