রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪৪

হাজার হাজার শরণার্থীদের সাথে বাংলাদেশীরাও আশ্রয় নিচ্ছেন জার্মানীতে

হাজার হাজার শরণার্থীদের সাথে বাংলাদেশীরাও আশ্রয় নিচ্ছেন জার্মানীতে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুদ্ধের কারণে সিরিয়ার নাগরিকসহ মধ্যপ্রাচ্যের হাজার হাজার মানুষ বিভিন্নভাবে ইউরোপে পাড়ি দিতে চাইছেন। প্রথমে আটকে রাখলেও সাগরে ডুবে আইলান কুরদি নামে তিন বছরের একটি শিশুর মৃত্যু নিয়ে বিশ্বব্যাপী তোলপাড় উঠলে সীমান্ত খুলে দেয় ইউরোপ।

হাঙ্গেরিতে আটকে পড়া কয়েক হাজার শরণার্থী শনিবার হাঙ্গেরি সীমান্ত দিয়ে অস্ট্রিয়ায় ঢুকেছে, যাদের গন্তব্য জার্মানি। এই দেশটি ইতোমধ্যে আট লাখ শরণার্থীকে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যেই হাঙ্গেরি থেকে আসা কয়েক হাজারের মধ্যে বাংলাদেশি পাওয়ার খবর ভিয়েনার বাংলাদেশ দূতাবাসকে জানান অস্ট্রিয়ার কর্মকর্তারা।

ইউরোপে অভিবাসন প্রত্যাশায় যুদ্ধপীড়িত সিরীয়দের যে ঢল রয়েছে, তার মধ্যে বাংলাদেশিও রয়েছেন বলে খবর পেয়েছে অষ্ট্রিয়ার বাংলাদেশ দূতাবাস। ইউরোপের দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এই তথ্য জানিয়েছেন। তবে বাংলাদেশির সংখ্যা কত, তা স্পষ্ট করেননি তিনি। এরা মূলত: বাংলাদেশ থেকে পাকিস্তান, আফগানিস্তান, ইরান, তুরস্ক হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করছে।

রাষ্ট্রদূত জাফর বলেন, অস্ট্রিয়ানদের মধ্যে যারা দোভাষি হিসেবে বিভিন্ন শরণার্থী ক্যাম্পে কাজ করছে, তারা বাংলাদেশি পাওয়ার খবর আমাদের জানিয়েছে। অস্ট্রিয়ান দোভাষিদের দেওয়া তথ্যের ভিত্তিতে আবু জাফর বলেছেন, বাংলাদেশিরা আসছে প্রধানত তুরস্ক ও লিবিয়া থেকে। লিবিয়ায় যে সব বাংলাদেশি রয়েছেন, তাদের অনেকে ইউরোপে পাড়ি দিতে চাইছেন। এর মধ্যে গত মাসে ভূমধ্য সাগরে একটি নৌকা ডুবে মারা যান ২৪ বাংলাদেশি।

এটা নতুন নয়। গত আট-নয় মাস ধরে আমরা আনঅফিসিয়ালি জানছি, প্রতি মাসে ১৫ থেকে ২০ জন বাংলাদেশি আশ্রয় চাচ্ছে অস্ট্রিয়ায়। অস্ট্রিয়ায় বাংলাদেশ দূতাবাস গত বছর কাজ শুরু করেছে। তবে আন্তর্জাতিক রীতি অনুযায়ী, আশ্রয় প্রত্যাশী আমাদের দেশের কারও বিষয়ে আমরা সংশ্লিষ্ট দেশের সঙ্গে আলোচনা করতে পারি না বলেন রাষ্ট্রদূত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026