রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৩০

ড্রোন হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত জঙ্গি নিহতের ঘটনায় বিতর্ক চলছে বৃটেনে

ড্রোন হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত জঙ্গি নিহতের ঘটনায় বিতর্ক চলছে বৃটেনে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ড্রোন হামলা চালিয়ে আইএস জঙ্গি হত্যার বিষয়টি নিয়ে বৃটেনে এখনো বিতর্ক চলছে৷ নিহতদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূতও রয়েছে৷ ভারতের ইমামরা আইএস-এর নিন্দা জানিয়ে বলেছেন, আইএস ইসলামের নাম ব্যবহার করলেও তাদের কাজ ইসলামসম্মত নয়৷

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর হত্যা, ধর্ষণ, নারী এবং ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি চরম অবমাননাকর, অমানবিক আচরণকে আগেও অনেক দেশের অনেক ইসলামি চিন্তাবিদ অনৈসলামিক আখ্যা দিয়েছেন৷ আইএস জঙ্গিদের প্রকৃত মুসলমান না মানার পক্ষে যুক্তিও দেখিয়েছেন তাঁরা৷ ভারতের বিশিষ্ট ইমামরাও সে কথা বলেছেন আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে৷ সামাজিক যোগাযোগের মাধ্যমেও এসেছে সে খবর৷

ওদিকে ব্রিটেনেও আইএস জঙ্গিরা এখন আলোচনায়৷ আইএস জঙ্গিরা মুসলমান কিনা, তাদের আচরণ এবং কাজকর্ম মানবিক নাকি অমানবিক – তা নিয়ে অবশ্য প্রশ্ন ওঠেনি৷ ইসলামি খেলাফত কায়েমের নামে আইএস যে চরম নিষ্ঠুরতা প্রদর্শন করছে এবং এর ফলে তারা যে শাস্তিযোগ্য অপরাধ করছে সে সম্পর্কে জঙ্গিদের অনেক স্বজনও একমত৷ তারপরও বিতর্ক এবং বিতর্কটা মূলত আইএস জঙ্গি হত্যার প্রক্রিয়া নিয়ে৷

সম্প্রতি রুহুল আমিন এবং রিয়াদ খান নামে দুই ব্রিটিশ জঙ্গিকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করার কথা সংসদকে জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন৷ তারপর থেকেই চলছে বিতর্ক৷ প্রশ্ন উঠেছে – কাউকে বিচারের মুখোমুখি না করে ড্রোন হামলা চালিয়ে মেরে ফেলা কতটা বৈধ?

কারো কারো মতে, এভাবে ড্রোন হামলা চালিয়ে কোনো ভয়ংকর অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করাও অন্যায়৷ ব্রিটেনের প্রচলিত আইন যে এমন পদক্ষেপকে সমর্থন করে না, সে বিষয়টিও তুলে ধরেছেন কেউ কেউ৷ তবে অনেকেই মনে করেন, অপরাধীর অপরাধ সীমা ছাড়িয়ে গেলে এবং তাকে বা তাদেরকে ধরে কাঠগড়ায় দাঁড় করানো প্রায় অসম্ভব মনে হলে ড্রোন হামলা অবশ্যই সমর্থনযোগ্য৷ সাধারণ মানুষ এবং রাজনীতিবিদরা তো বটেই, এমনকি জঙ্গিদের নিকটাত্মীয়রাও বলছেন এই কথা৷

ড্রোন হামলায় নিহত আইএস জঙ্গিদের মাঝে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকও আছেন৷ তার নাম রুহুল আমিন৷ ঘরে ঘরে যিনি পিৎসা দিয়ে আসতেন, তিনি কীভাবে, কাদের প্ররোচনা বা আশ্রয়-প্রশ্রয়ে ভয়ংকর জঙ্গি হয়ে উঠেছিলেন সেই কাহিনিও উঠে আসছে সংবাদমাধ্যমে৷

বিবিসিকে রুহুল আমিনের এক বন্ধু জানিয়েছেন, দুর্ধর্ষ জঙ্গি হিসেবে রুহুল তাঁর প্রাপ্যই পেয়েছেন বলে তিনি মনে করেন৷ তিনি আরো জানান, রুহুল আমিনের জঙ্গি হয়ে মানুষ হত্যায় নেমে পড়ার পেছনে তার পরিবারের কোনো ভূমিকা নেই৷ সে কারণে পরিবারটির প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি৷




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026