বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৪

মধ্য প্রদেশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত কমপক্ষে ৮০

মধ্য প্রদেশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত কমপক্ষে ৮০

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশে শেঠিয়া রেস্তোরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে ৮০ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা শতাধিক। আজ ঝাবুয়া জেলার পেতলাওয়ালে এ ঘটনা ঘটেছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

পুলিশের এক সিনিয়র সূত্রের বরাত দিয়ে এতে বলা হয়, ওই রেস্তোরাঁটি একটি জনবহুল এলাকায় অবস্থিত। এ ছাড়া রেস্তোরাঁটি একটি দুই তলাবিশিষ্ট ভবনে। বিস্ফোরণে ভবন ধসে পড়েছে। ওই ভবনের পাশের একটি ভবনে রাখা ছিল গেলাটিন স্টিকস। খনিতে বিস্ফোরণ ঘটানোর জন্য এ স্টিক ব্যবহার করা হয়।

এ কাজে ব্যবহারের জন্যই ওই বাড়িতে প্রচুর পরিমাণে গেলাটিন স্টিক জড়ো করা হয়েছিল। এ কারণে বিস্ফোরণ আরও তীব্র হয়ে ওঠে। বিস্ফোরণে আশপাশের অনেক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026