বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৭

অক্টোবরে ব্রিটেনে ৬৩ সালের পর সর্বনিম্ন ঠান্ডা হবে

অক্টোবরে ব্রিটেনে ৬৩ সালের পর সর্বনিম্ন ঠান্ডা হবে

সৈয়দ শাহ সেলিম আহমেদ: আজ ব্রিটেনের আবহাওয়া বিশারদরা আগামী মাস অক্টোবর থেকে সমগ্র ব্রিটেনে প্রচন্ড ঠান্ডার কবলে পড়বে বলে জরুরী আশঙ্কা প্রকাশ করেছেন।

তাদের মতে, ১৯৬৩ সালের ভয়াবহ সেই ঠান্ডা আবহাওয়ার পর এবারের আবহাওয়া হবে সর্বনিম্ন ঠান্ডা আহহাওয়া। সর্বত্র ফ্রিজ হওয়ার আশঙ্কা করছেন। রাস্তা-ঘাট, দোকান-পাট স্থবির হয়ে যেতে পারে, এমনকি জালানি ও ফুড সকটের আশঙ্কাও প্রকাশ করেছেন।

আটলান্টিকের কুল ঘেষে আসা সেই ভয়াবহ জিরো ঠান্ডা আবহাওয়া ব্রিটেনের সর্বত্র অনুভূত হবে।অক্টোবরের শেষের দিকে কোল্ড ওয়েদারের সাথে শুরু হবে প্রচন্ড স্নো- যার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে যাবে। নেটওয়ার্ক সার্ভিস অচল হয়ে যেতে পারে। ১৯৬২-৬৩ সালের ঠান্ডা ছিলো -২০ ডিগ্রি সেলসিয়াস, ঐ সময় কেন্ট কোস্ট ফ্রিজ হয়ে গিয়েছিলো। আর জানুয়ারি ১৮১৪ সালে ছিলো ২.১ ডিগ্রি সেলসিয়াস।

এক্সক্টা ওয়েদারের জেমস ম্যাডেন আবহাওয়ার এই ফোরকাস্টের বিস্তারিত জানিয়েছেন, ইমার্জেন্সি সার্ভিসেও তথ্য সরবরাহ করে সতর্কতা জানিয়েছেন।তার মতে গালফ ষ্ট্রিম গত ১২ মাসে আগের চেয়ে অনেক নীচের দিকে অর্থাৎ তুলনামূলকভাবে অধিকতর ঠান্ডা হয়ে আছে, যার ফলাফলে আমাদের এখানে ঠান্ডা এবং স্নো ওয়েদার পরিলক্ষিত হবে, যদিও আমাদের এই সময়ের বিগত সময়কালিন রেকর্ড বুক তা বলেনা- যা ভুল বলে তিনি মনে করেন।

১৯৬৩ সালের ঠান্ডা আবহাওয়ায় বরফের ব্ল্যাংকেটে টেমস নদী ডেকে গিয়েছিলো। টেক্সাস ইউনিভার্সিটির ইন্সটিটিউট অব জিও ফিজিক্স এর এসোসিয়েট রিসার্চার জুড পার্টিন বলেন, ব্রিটেন এবং নর্দার্ন ইউরোপের আবহাওয়া জন্য এই সতর্কতা যে ঠান্ডা আবহাওয়ায় কাপুনি অনুভূত হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026