নারী-পুরুষের ছোট কাপড়, যা আন্ডারওয়ার দেখা যায়, মিনি স্কার্ট, ছোট ট্রাউজার – এ সব কিছু নিষিদ্ধ করলো স্থানীয় কাউন্সিল। সেখানে তারা বলছে, নিয়ম -নারী পুরুষ সবার জন্য সমান, যা অসম্মান জনক- এমন কাপড় পরিধান করা যাবেনা।
হ্যা বাস্তবে এরকম এক আইনের কথাই বলছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা ভঙ্গরাজ্যের ডেডভাইল সিটি কাউন্সিল। কাউন্সিলর ষ্টেফানি কেলি সাংবাদিকদের জানিয়েছেন, ছোট ও মিনি স্কার্ট পড়ে চলা, যা শরীরের নিম্নাঙ্গ দেখা যায়- এমন অশালিন কাপড পরিধান সিটিতে নিষিদ্ধ করার প্রস্তাব গৃহীত হয়েছে। কেননা এই সব গার্মেন্টস ইনএপ্রোপ্রিয়েট বলে তিনি মন্তব্য করেছেন।
অ্যালেক্স সিটি আউট লুককে সিটি কাউন্সিলের আরো একজন সদস্য ফ্র্যাংক গুডম্যান বলেছেন, এই সব কাপড় পরিধান নিষিদ্ধ করা কেবল মাত্র রেসপেক্ট এর উপর নির্ভরশিল। তিনি আরো বলেন, আপনার তরুণ প্রজন্মকে আপনি সঠিক সম্মানিত বিষয়ে জ্ঞান ও নির্দেশনা দান করুন। আপনাকে ভাবতে হবে, অপরকে আপনি সম্মান দিবেন কিনা- সেটা আগে চিন্তা করতে হবে।
– মেট্রো লন্ডন এডিশন অবলম্বনে সেলিম আহমেদ