শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬

হোয়াইটচ্যাপেলে ছুরিকাঘাতে বাঙালী চিকিৎসক জাকারিয়া ইসলাম নিহত

হোয়াইটচ্যাপেলে ছুরিকাঘাতে বাঙালী চিকিৎসক জাকারিয়া ইসলাম নিহত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পূর্ব লন্ডনের রুকাইয়া চিকিৎসক জাকারিয়া ইসলাম (৪৬)কে তার চেম্বারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। সোমবার বিকেলে এ হত্যাকান্ড সংগঠিত হয়। পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে গত এক মাসের মধ্যে এটি তৃতীয় খুনের ঘটনা।

নিহত জাকারিয়া ইসলামের গ্রামের বাড়ী সিলেটের গোলাপগঞ্জের চন্দ্রপুরে। নিহত জাকারিয়া স্ত্রী ও ৩ মেয়ে সন্তান রেখে গেছেন। ইস্ট লন্ডন মসজিদের বিপরীত রাস্তা হোয়াইটচ্যাপেল এর ৮-১০ গ্রেটরেকস স্ট্রিটের গ্রেটারক্স বিজনেস সেন্টারে দোতলায় একটি রুম নিয়ে রুকাইয়া চিকিৎসা করতেন বাঙালী চিকিৎসক জাকারিয়া ইসলাম।

হত্যাকান্ডের পর সিসিটিভি চেক করে পুলিশ দেখতে পায়, সোমবার বিকেল ৬:২০ মিনিটের দিকে এক বাক্তি জাকারিয়ার অফিসে আসে। বাক্তিটি তার রুমে প্রবেশের আগে একটি ব্যাগ হাতে কয়েকবার আশে পাশে ঘুরাঘুরি করে। রুমে ঢুকে দুষ্কৃতিকারী তাকে ছুরিকাঘাত করলে তিনি নিজেকে রক্ষা করতে চেষ্টা করেন। এ সময় দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এক পর্যায় জাকারিয়া মাটিতে লুটিয়ে পরেন এবং হামাগুড়ি দিয়ে পাশের রুমে গিয়ে তাকে রক্ষা করতে বলেন। পাশের রুমের লোকজন তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি সন্ধা পৌনে ৭ টায় মারা যান। আশেপাশের লোকজন পুলিশ কল করলে তারা আহত দুষ্কৃতিকারীকে আটক করে হাসপাতালে নিয়ে যায়।

 মঙ্গলবার তার জানাজা নামাজ ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।  কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করছে বলে জানায় মেট্রোপলিটন পুলিশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026