রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫৩

সীমান্ত বন্ধ করে দেয়ায় আশ্রয়প্রার্থীরা বিক্ষোভে ফেটে পড়ছে হাঙ্গেরিতে

সীমান্ত বন্ধ করে দেয়ায় আশ্রয়প্রার্থীরা বিক্ষোভে ফেটে পড়ছে হাঙ্গেরিতে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সার্বিয়ার সঙ্গে হাঙ্গেরীর সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে। আশ্রয়প্রার্থীদের প্রবেশ ঠেকাতে হাঙ্গেরি সীমান্তে একটি উঁচু কাঁটাতারের বেড়া দেয়াসহ সীমান্তে ব্যাপক কড়াকড়ি আরোপ করেছে হাঙ্গেরির কর্তৃপক্ষ।

মরিয়া আশ্রয় প্রার্থীদের চাপ সামলাতে হাঙ্গেরির সীমান্তবর্তী এলাকায় জরুরি অবস্থা বলবৎ রয়েছে। তবে আশ্রয়প্রার্থীরা কাঁটাতারের বেড়া সরিয়ে নেবার আহবান জানাচ্ছেন। এ দিকে সীমান্তে বিক্ষোভ আর প্রতিবেশী দেশগুলোর সমালোচনা স্বত্বেও কাঁটাতারের বেড়া আরো দীর্ঘ করার ঘোষণা দিয়েছে হাঙ্গেরি।

সোমবার মধ্যরাতে নতুন আইনটি কার্যকর হওয়ার পর সার্বিয়ার সীমান্ত অঞ্চলে যে রেললাইন ক্রসিং পয়েন্ট দিয়ে হাজার হাজার মানুষ হাঙ্গেরিতে ঢুকছিল সেটিও বন্ধ করে দেয় পুলিশ। সার্বিয়ার সাথে হাঙ্গেরি সীমান্তে উঁচু কাঁটাতারের বেড়া দেয়ার পর অভিবাসীদের গ্রেফতারের হুমকি দেয়ায় দু দেশের সীমান্তে বিক্ষোভ করেছেন অনেক আশ্রয়প্রার্থী। ওই এলাকা থেকে অনেকে কাঁটাতারের বেড়া পার হয়ে ঢোকার চেষ্টা করেছেন। আশ্রয়প্রার্থীদের প্রবেশ ঠেকাতে জরুরি অবস্থা জারি করার মাত্র কয়েক ঘণ্টা আগে একটি নতুন আইনও পাশ হয়েছে।তার পর পরই সীমান্তে কড়া নজর রাখা শুরু করেছে দেশটি।

বিবিসির খবরে বলা হয়, কাঁটাতারের ওপারে আটকে পড়েছে শত শত অভিবাসী যাদের একটা বড় অংশ মূলত যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে আসা শরণার্থী। সিরিয়া থেকে আসা অনেকেই বলছেন তাদের পক্ষে এখন আর ফিরে যাওয়াও সম্ভব নয় কারণ তাদের কাছে আর কোন অর্থ নেই। অনেকে বলছেন তারা হাঙ্গেরির কাছে কিছুই চান না। তারা শুধু দেশটির রাস্তা ব্যাবহার করে অন্য কোথাও চলে যাবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026