শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫

লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

শীর্ষবিন্দু নিউজ:  বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন এসে পৌছেছেন। আজ স্থানীয় সময় বুধবার সকাল ৭টা ৫ মিনিটে লন্ডনে লন্ডন হিথ্রো বিমানবন্দরে তিনি অবতরণ করেন।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এসে পৌঁছলে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর-সর্মথকদের ঢল নামে। খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী ও দুই মেয়েও বুধবার সকালে লন্ডনে পৌঁছেছেন বলে জানা য়ায়।

লন্ডনে অবস্থানরত দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও জিয়া পরিবারের বড় ছেলে তারেক রহমান, পুত্রবধূ জুবাইদা রহমান ও নাতনি জাইমা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান, দুই কন্যা জাফিয়া রহমান ও জাহিয়া রহমানের সঙ্গে দীর্ঘ ৮ বছর পর পারিবারিক আবহে ঈদুল আযহা উদযাপন করবেন বেগম জিয়া। দেশের বাইরে এই প্রথমবারের মতো স্বপরিবারে ঈদ করছেন তিনি। প্রায় দশদিন তিনি লন্ডনে অবস্থান করবেন বলে জানা গেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026