রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫২

ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করতে না পেরে ক্রোয়েশিয়ার দিকে ছুটছে অভিবাসন প্রত্যাশীরা

ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করতে না পেরে ক্রোয়েশিয়ার দিকে ছুটছে অভিবাসন প্রত্যাশীরা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: হাঙ্গেরি সার্বিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়ায় শরণার্থীরা এখন অন্য কোনো পথে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে প্রবেশ করার চেষ্টা চালাচ্ছে। শরণার্থীদের প্রথম দলটি বাসে করে এর মধ্যে সীমান্ত শহর সিদে গিয়ে পৌঁছেছে।

তাদের লক্ষ্য ইইউর অন্যতম সদস্য দেশ ক্রোয়েশিয়ায় প্রবেশ করা। সীমান্তের কাঁটাতারের বেড়ার ক্ষতি করা ও অবৈধভাবে হাঙ্গেরিতে ঢোকার অভিযোগে ৩৬৭ জন অভিবাসন-প্রত্যাশীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার এএফপি ও বিবিস অনলাইনের খবরে এসব তথ্য জানানো হয়।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, রাতভর যাত্রা শেষে ক্রোয়েশিয়া সীমান্তগামী অভিবাসন-প্রত্যাশীদের প্রথম দলটি সকালের দিকে সার্বিয়ার সিদ শহরে পৌঁছেছে। শহরটি মেসিডোনিয়া সীমান্ত থেকে ৫০০ কিলোমিটার দূরে। হাঙ্গেরি তাঁদের সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ায় সার্বিয়া সীমান্তে আটকা পড়েছে হাজারো শরণার্থী। কারণ শেংগেন চুক্তিভুক্ত দেশ হাঙ্গেরিই প্রধান পথ হয়ে উঠেছে ইউরোপমুখি শরণার্থীদের।

তাঁদের প্রধান লক্ষ্য থাকে শেংগেন চুক্তিভুক্ত একটি দেশে ঢোকা। এ চুক্তিভুক্ত ইউরোপের ২৬ দেশের মানুষ ওই দেশগুলো অবাধে ভ্রমণ করতে পারে। হাঙ্গেরির রক্ষণশীল প্রধানমন্ত্রী ভিকতর অরবান সার্বিয়া সীমান্তের পর রোমানিয়ার সঙ্গে সীমান্তেও কাঁটাতারের বেড়া দেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে রোমানিয়া এ পদক্ষেপের সমালোচনা করেছে।

হাঙ্গেরির শরণার্থীদের বিরুদ্ধে নতুন আইনের আরোপের একদিন পর গতকাল ৩৬৭ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে কাঁটাতারের বেড়া দুমড়েমুচড়ে ফেলার অভিযোগে ৩১৬ জনকে ও অবৈধভাবে প্রবেশের দায়ে ৫১ জনকে গ্রেপ্তার করা হয়। নতুন আইন অনুযায়ী কেউ ‘অবৈধভাবে সীমান্ত অতিক্রম’ বা সীমান্তে দেওয়ার কাঁটাতারের বেড়া নষ্ট করলে, তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

সার্বিয়া অংশে সন্তানকে নিয়ে আটকে পড়া এক আফগান নারী বলেন, ‘তারা (হাঙ্গেরি) আমাদের সঙ্গে এমন করছে কেন?’ তখনো সার্বিয়ার এই অংশে প্রায় ৩০০ শরণার্থী অপেক্ষা করছিলেন। কেউ কেউ আবার সীমান্ত বেড়ার ফাঁক-ফোকর দিয়ে ঢুকে পড়ার পথ খুঁজছিলেন। সেখানে দাঙ্গা পুলিশ তীক্ষ্ম নজর রাখছে।

১৭ বছর বয়সী এক আফগান কিশোর বশির। সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার এক ঘণ্টা পর সে এখানে পৌঁছায়। তার ভাষ্য, গত রাত ছিল ভয়ানক ঠান্ডা। বিশেষ করে যাদের সঙ্গে ছোট্ট শিশু রয়েছে, তাদের বেশি কষ্ট হয়েছে। শরণার্থীদের ঢল বন্ধ করতে হাঙ্গেরির বিতর্কিত এ পদক্ষেপ সার্বিয়ার জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা এখন দেশটিতে যে শরণার্থী রয়েছে, তা সামাল দেওয়া কঠিন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026