রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫৩

শরণার্থীদের জন্যে গ্রিসের আইল্যান্ডস ক্রয় করে দেবেন মিসরের ধনকুব নাগিব সাইরিস

শরণার্থীদের জন্যে গ্রিসের আইল্যান্ডস ক্রয় করে দেবেন মিসরের ধনকুব নাগিব সাইরিস

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইউরোপজুড়ে যে মানব মহামারি দেখা দিয়েছে। এই দু:সময়ে হাজার হাজার শরণার্থীদের জন্যে সুখবর দিলেন মিশরের ধনকুব নাগিব সাইরিস।

তিনি শরণার্থীদের সাহায্যে এগিয়ে এসেছেন। শিশু আয়লানের নামানুসারে আয়লান প্রজেক্ট নাম দিয়ে তিনি গ্রিস কর্তৃপক্ষের কাছে চিঠি লিখেছেন, শরণার্থীদের জন্যে নিজের খরচে গ্রিসের দুটি আইল্যান্ডস কিনে দিবেন, দরকার শুধু গ্রিস সরকারের সহযোগিতা, যাতে ট্র্যান্সপোর্ট সার্ভিস প্রদানে সহযোগিতা দান করা হয়।

গ্রিসের দুটি দ্বীপের মূল্য আনুমানিক প্রায় ৩ বিলিয়নের মতো- নাগিব তা ইনভেস্ট করতে সম্মত বলে জানা গেছে। নাগিব সাইরিসের পিআর এক বিবৃতির মাধ্যমে এই তথ্য সরবরাহ করেছেন টুইটারের মাধ্যমে। ৬১ বছরের এই ধনকুবের ইউএনএইচসিআর এর কাছেও এই প্রজেক্ট বাস্তবায়নে সহায়তার জন্যে লিখেছেন।

নাগিব দুটি আইল্যান্ডস কিনে নিলেও গ্রিস সরকারের নিয়ন্ত্রণ সেখানে থাকছেই। সেজন্যে তিনি চান গ্রিস সরকারের সহায়তা। এরকম প্রজেক্টে বিনিয়োগ দরকার পরে প্রতিটির জন্য কমপক্ষে ১০০ মিলিয়ন পাউন্ডের, যেখানে নাগিব সাইরিস শরনার্থীদের জন্য ব্যয় করতে প্রস্তুত।

সারা বিশ্বের বিশেষ করে ইউরোপের দরজাগুলো যখন ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে শরণার্থীদের জন্য, ঠিক তখনি মিশরের ধনকুবের নাগিব সাইরিস শরণার্থীদের সাহায্যে এগিয়ে এলেন।এক টুইট বার্তার মাধ্যমে নিজের এই উদ্যোগের কথা যেমন জানিয়েছেন, একই সাথে আইলান প্রজেক্টের ব্যাপারে চিঠি তার কম্যুনিকেশন সেকশন থেকেও প্রকাশ করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026