শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬

টাওয়ার হ্যামলেটসে পপলারের ফুট ব্রিজ থেকে পড়ে গিয়ে নিহত ১

টাওয়ার হ্যামলেটসে পপলারের ফুট ব্রিজ থেকে পড়ে গিয়ে নিহত ১

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাঙ্গালী অধ্যুষিত ইস্ট লন্ডনের পপলারের এপসেন ওয়ে ফুট ব্রিজ থেকে পড়ে নিহত হয়েছেন এক ব্যক্তি। এ ঘটনার তদন্ত শুরু করা হলেও একে স্বাভাবিক মৃত বলেই ধারণা করছে পুলিশ।

এ ঘটনার পরপরই এ১২৬১ রোডটি দীর্ঘ সময় বন্ধ ছিলো। যার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নিহত ব্যক্তির পরিচয় বা বয়স কিছুই প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে ৬টার দিকে পপলার ডিএলআর স্টেশনের পাশে এ্যাসপান ওয়ে ব্রিজ থেকে পড়ে যান এক ব্যক্তি। খবর পেয়ে পুলিশ এবং এম্বুলেন্স এসে পরীক্ষার পর মৃত ঘোষণা করে তাকে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026