ব্রিটেনের মসজিদ গুলোতে ও মুসলমান কমিউনিটিতে সন্ত্রাসী কর্মকান্ডের তথ্য সংগ্রহের জন্য ব্রিটিশ সিক্রেট সার্ভিস এমআইফাইভ গোয়েন্দারা মুসলমান সোর্স নিয়োগ দিয়েছিলো- যাদের পেছনে ২০০০পাউন্ড পর্যন্ত তারা খরচ করেছিলো। তাদের নিয়োগ দেয়া হয়েছিলো ছয় সপ্তাহের জন্য। আজ গার্ডিয়ানে এক এমন সংবাদ মুসলমান সোর্সের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে।
মুসলমান কমিউনিটি বিশেষ করে লন্ডন এবং মানচেস্টারে তারা এই সব সোর্স নিয়োগ দিয়েছিলো- স্পেসিফিক তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যে। এই তথ্য সংগ্রহে টাকা পয়সার পেমেন্ট নিয়ে ইস্ট লন্ডন মস্কের মুখপাত্র সালমান ফার্সির বক্তব্যও গার্ডিয়ানে প্রকাশিত হয়েছে, যাতে তিনি সেজন্য দুর্নীতির অভিযোগ করেছেন, সেই সাথে দেশের নিরাপত্তার ব্যাপারে নিজেদের ভুমিকার দৃঢ়তা প্রদর্শনে কোন রকম আপোষ না করার কথাও বলেছেন।
৯/১১ হামলা ও ৭/৭ লন্ডনে বোমাবাজির পর ব্রিটেনে সন্ত্রাসী হামলার অনেক ঝুকি বৃদ্ধি পাওয়ায় এমন নজরদারিও বৃদ্ধি পায়।
অপর এক রিপোর্টে জানা যায়, এমআইফাইভ ব্রিটেনে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার সন্দেহে ৩,০০০ মুসলিমের উপর তথ্য সংগ্রহ ও নজরদারি করে। ২০১৩ সালের পর থেকে বিশেষ করে সিরিয়ায় ইসলামিক ষ্ট্যাটের কাছ থেকে ঝুকি বৃদ্ধি পায় সন্ত্রাসী কর্মকান্ড ও নাশকতার। ধারণা করা হয় ৭০০ ব্রিটিশ সিরিয়ায় আইএস জিহাদিদের সাথে মিলিত হয়েছে যাদের মধ্যে ৩০০ জিহাদি ব্রিটেনে আবার ফিরে এসেছে।
– গার্ডিয়ান অবলম্বনে সেলিম আহমেদ