রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫৩

গ্রিসের নির্বাচন সম্পন্ন: পূনরায় বিজয়ী এলেক্সি সিপারস

গ্রিসের নির্বাচন সম্পন্ন: পূনরায় বিজয়ী এলেক্সি সিপারস

 

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: গ্রিসের নির্বাচনে জয় পেয়েছেন বামপন্থি নেতা এলেক্সি সিপারস। তার দল সেরিজা পার্টি প্রতিপক্ষ কনজারভেটিভ নিউ ডেমোক্রেসি পার্টি চাইতে ভাল ব্যবধানে এগিয়ে জয়ী হয়। খবর বিবিসির।

নির্বাচনে ৬০% ভোট গণনা করা হয়েছে। এতে সিপারসের সেরিজা পার্টি ৩৫% ভোট পেয়েছে। অন্যদিকে সিপারসের প্রতিদ্বন্দ্বী নিউ ডেমোক্রেসি পার্টি পেয়েছে ২৮% ভোট। ডানপন্থি দল গোল্ডেন ডন পেয়েছে ৭.১% ভোট। গোল্ডেন ডন সিপারসের সেরিজা পার্টির সঙ্গে জোট সরকার তৈরি ঘোষণা দিয়েছে।

নিউ ডেমোক্রেসি পার্টির নেতা ভেনগেলিস মেমারাকিস পুরো ফল ঘোষণার আগেই নিজেদের পরাজয় মেনে নিয়েছেন। তিনি সিপারসকে নির্বাচনে জয়লাভের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং সিপারসকে সরকার গঠনের জন্য অনুরোধ করেছেন।

চলতি বছরের আগস্টে গ্রিক পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গেলে নির্বাচন ডাকতে বাধ্য হয় ক্ষমতাসীন দল। গ্রিসে এ নিয়ে গত ৬ বছরে ৫ বার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হল। দেশটির আর্থিক ব্যবস্থায় সংকট দেখা দিলে এ অবস্থার সৃষ্টি হয়। ইউরো জোন থেকে নতুন ঋণ নেয়া হবে কিনা এ নিয়ে গ্রিসের জনগণ দ্বিধা বিভক্ত।

তারল্য সংকটে গ্রিসের ব্যাংকগুলো বন্ধ করে দিতে বাধ্য হয় সরকার। ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে গ্রিসকে ৮৪ বিলিয়ন ডলার বেল আউট প্যাকেজ ঘোষণা করেছে। পাশাপাশি গ্রিসকে আগের দেয়া ঋণ পরিশোধ করতে হবে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026