রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩১

নতুন এক মিলিয়ন বাড়ী নির্মান করবে ব্রিটিশ সরকার

নতুন এক মিলিয়ন বাড়ী নির্মান করবে ব্রিটিশ সরকার

 

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আবাসন সংকট নিরসনে ২০২০ সালের মধ্যে ইংল্যান্ডে এক মিলিয়ন নতুন ঘরবাড়ী নির্মানের ঘোষনা দিয়েছেন হাউজিং মিনিষ্টার ব্রান্ডন লুইস। বিবিসি পরিচালিত ইনসাইড আউট প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ন্যাশনাল হাউজিং ফেডারেশন বলছে প্রতি বছর ২৪৫,০০০ নতুন ঘরের প্রয়োজন। ডায়রেক্টর অফ পলিসি এন্ড এক্সটারনাল এফেয়ার্স গিল পেইন বলেছেন, কিছু এলাকায় ঘরবাড়ীর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।

সারা দেশের অল্প বয়সী ছেলেমেয়েদের এবং পরিবারগুলোকে স্বপ্নের বাড়ীর জন্য রীতিমত কাঁদতে হচ্ছে। তারা তাদের শিকড় ঠিক রাখতে পারছে না।

হাউজিং মিনিষ্টার ব্রান্ডন লুইস বলেছেন সরকারের লক্ষ্য হচ্ছে সরকারের চলতি মেয়াদেই এক মিলিয়ন ঘরবাড়ী নির্মান করা। যদিও লেবার পার্টি বলছে টোরি সরকার হাউজিং সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে।

ন্যাশনাল হাউজিং ফেডারেশন জানিয়েছে ২০১১ সাল থেকে ২০১৪ পর্যন্ত আনুমানিক ৯৭৪০০০ ঘরবাড়ীর প্রয়োজন ছিল। কিন্তু ৩২৬টি কাউন্সিলের পরিসংখ্যান থেকে দেখা যায় মাত্র ৪৫৭,৪৯০টি ঘরবাড়ী নির্মিত হয়েছে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026