বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৫

লর্ড অ্যাশক্রফট ক্যামেরনের বিশ্ববিদ্যালয় জীবনকে লম্পট্যের সাথে তুলনা করেছেন আত্মজীবনীতে

লর্ড অ্যাশক্রফট ক্যামেরনের বিশ্ববিদ্যালয় জীবনকে লম্পট্যের সাথে তুলনা করেছেন আত্মজীবনীতে

বিলিয়নয়ার লর্ড অ্যাশক্রফট তার বইতে ডেভিড ক্যামরেনের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে লাম্পট্যপনা হিসেবে উল্লেখ করে লিখেছেন, তিনি সে সময় বিশ্ববিদ্যালয়ে ডাইনিং সোসাইটির একটি অভিষেক অনুষ্ঠানে মৃত শুকরের মুখে গোপনাঙ্গ প্রবেশ করিয়েছিলেন। সে সময় ক্যামেরন অক্সফোর্ডের ছাত্র ছিলেন এবং অক্সফোর্ডে ডাইনিং রুমে তা করেছিলেন- তার ছবিও অ্যাশক্রফট তার আত্মজীবনীতে যুক্ত করেছেন।

উল্লেখ্য কোয়ালিশন সরকারের সময়ে কনজারভেটিভ পার্টির এই ডেপুটি লিডার নিক ক্লেগের কারণে কোন গুরুত্বপূর্ণ পদ পাননি এবং ডেভিড ক্যামেরনের গুড বুকে তার নাম ছিলোনা। টোরি পার্টির জন্য ৭ বছরের বেশী সময় গুরুত্বপূর্ণ পদে থেকেও এমনকি অনেক ডোনেশন কালেকশন করার পরেও ডেভিড শেষ পর্যন্ত তাকে সহ-হুইপের পদ অফার করলে তিনি প্রত্যাখান করেছিলেন।

বিলিয়নার অ্যাশক্রফট এই অফারকে প্রত্যাখানের এই কারণও বইতে উল্লেখ করেছেন। বইটির সহ-লেখক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক ও সানডে টাইমসের সাবেক রাজনৈতিক সম্পাদক ইসাবেল ওয়াকশট।

ডেভিড ক্যামেরন ১৯৮৫-৮৮ সাল পর্যন্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দর্শন-রাজনীতি ও অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন। সেসময় পড়াশোনার পাশাপাশি মদ আর বখাটেপনায় অভ্যস্থ ছিলেন ডেভিড ক্যামেরনের। অক্সফোর্ডের দুরন্ত ডাইনিং সোসাইটির সদস্য ছিলেন তিনি। ডাইনিং সোসাইটির এক পার্টিতে শূকরের সঙ্গে যৌনকার্য করেন ক্যামেরন।

ডাউনিং ষ্ট্রীট এই বই নিয়ে ব্যক্তিগত প্রতিশোধ নেয়া ছাড়া কোন মন্তব্য করতে চায়নি। বইটির নাম হলো- কল মি ডেভ । ডাব্লিউ স্মীথ সহ সকল বুক ষ্টলে বইটি পাওয়া যাচ্ছে।

– কল মি ডেভ বইটি অবলম্বনে গার্ডিয়ানকে ফলো করে সেলিম আহমেদ




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026