বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৫

হিথরো এয়ারপোর্টের আশপাশের মানুষদের অভিযোগের কারণ ক্যাব ড্রাইভাররা

হিথরো এয়ারপোর্টের আশপাশের মানুষদের অভিযোগের কারণ ক্যাব ড্রাইভাররা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: লন্ডনে প্রাইভেট হায়ার কার লাইসেন্সের সংখ্যা ২০০৯ ও ১০ সালে ছিল ৫৯ হাজার ১শ ৯১টি। এ সংখ্যা বেড়ে এখন দাঁড়িয়েছে ৮৭ হাজার ৭শ ৩৪টিতে। বর্তমানে প্রতি সপ্তাহে প্রায় ৬শ নতুন লাইসেন্স ইস্যু হচ্ছে। এর মধ্যে বেশির ভাগই উবার বলে বলেও জানিয়েছেন। এ কারণেই প্রাইভার কার হায়ার লাইসেন্স নিয়ন্ত্রণে রাখার পরিকল্পনা করছে টিএফএল।

হেলিংডন বারার এক বাসিন্দা জানান, বসবাসের জন্য এ এলাকায় বাড়ি কিনে এসে বিপাকে পড়েছেন তারা। এখানে বাড়ি কিনে মস্তবড় ভুল করেছেন বলেও মনে করছেন কেউ কেউ। রাত ১০টা কিংবা ১১টা অথবা ভোর রাত ৪টায় এলাকার রাস্তাগুলোতে বিপুল সংখ্যক প্রাইভেট হায়ার কার ড্রাইভারদের উপস্থিতি তাদের স্বাভাবিক জীবনে ভীতির সৃষ্টি করছে। তাই বাধ্য হয়েই তারা অত্র ছেড়ে চলে যাবার পরিকল্পনা করছেন বলেও জানান এক স্থানীয় বাসিন্দা।

হিথরো এয়ারপোর্টের আশপাশের আবাসিক এলাকাগুলোতে, প্রাইভেট হায়ার কার ড্রাইভারদের আনাগুনায় বিষিয়ে উঠছে স্থানীয়দের স্বাভাবিক জীবন-যাপন। ড্রাইভাররা বোতলে ভরে মলমূত্র এবং অন্যান্য আবর্জনা স্থানীয়দের বাড়ির গার্ডেনে বা যেখানে সেখানে ফেলে রাখেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। প্রাইভেট কার ড্রাইভারের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্যা বেড়েই চলছে বলেও জানান তারা।

হেলিংডন কাউন্সিলের কাউন্সিলর পিটার মনি জানান, হিথরো এয়ারপোর্টের আশপাশের কাউন্সিল বাসিন্দারা ক্যাব ড্রাইভারদের বিরুদ্ধেই ময়লা আবর্জনা ফেলার অভিযোগ করছেন বেশি। তিনি জানান, হিথরোর আশপাশে এসব ড্রাইভারদের জন্য নির্ধারিত পার্কিং, টয়লেটসহ অন্যান্য সুযোগ সুবিধা না থাকার কারণেই এ সমস্যার সৃষ্টি হচ্ছে।

প্রফেশনাল ড্রাইভারদের ইউনিয়ন দাবী করেছে, ক্যাব ড্রাইভারদের জন্য যথেষ্ট সুযোগ সুবিধা নেই লন্ডনে। তবে হেলিংডন এলাকায় ক্যাব ড্রাইভারদের ব্যবহার অপ্রত্যাশিত বলেও মন্তব্য করেছে ইউনিয়ন। এমন কি অনেক ক্যাব ড্রাইভারও এ ধরনের ব্যবহারের বিরোধীতা করেছেন।

তবে এয়ারপোর্টে প্যাসেঞ্জার সংগ্রহে এসে ড্রাইভারদের কোথাও না কোথায় পার্ক করা প্রয়োজন বলেও মত দেন তারা। হিথরো, ইউনিয়ন এবং স্থানীয় অথোরিটি মিলে ক্যাব ড্রাইভারদের পার্কিং সুবিধা বৃদ্ধির পাশাপাশি অন্যান্য সমস্যা সমাধানে কাজ করছে। ড্রাইভারদের গাড়ি পার্কিংয়ের সৃবিধা বৃদ্ধির ঘোষণা দিয়েছে হেলিংডন কাউন্সিল।

রেসিডেন্ট পার্কিং পারমিটধারীদের জন্য নির্ধারিত পার্কিং স্পেস এবং ডাবল ইয়েলো লাইন, সব জায়গাতেই প্রাইভেট কার ড্রাইভাররা পার্ক করছেন বলে অভিযোগ স্থানীয়দের। যেখানে সেখানে আবর্জনা ফেললে ১শ পাউন্ড জরিমানার নোটিশও ঝুলিয়েছে হেলিংডন কাউন্সিল।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026