সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৭

ব্রিটেনে পবিত্র ঈদ-উল-আযহা বৃহস্পতিবার: ঈদ জামাতের সময় ও স্থান

ব্রিটেনে পবিত্র ঈদ-উল-আযহা বৃহস্পতিবার: ঈদ জামাতের সময় ও স্থান

শীর্ষবিন্দু নিউজ: মুসলমানদের খুশির বার্তা নিয় প্রতি বছর ফিরে পবিত্র ঈদুল-আযহা। মহান আল্লাহ বছরে আমাদের জন্য দু’টি শ্রেষ্ঠ আনন্দের দিন উপহার দিয়েছেন। এর একটি ঈদুল ফিতর, অপরটি ঈদুল আযহা।

ঈদুল-আযহা আমাদের সমাজে একই সাথে ধর্মীয় ও সামাজিক উৎসবের রূপ পরিগ্রহ করেছে। ইবাদত ও আনন্দের চেতনা এই উৎসবকে এক অনন্য বৈশিষ্ট্যে উজ্জ্বল করেছে। ঈদ উৎসব থেকে আমরা আনন্দ-বিনোদনের এক পবিত্র চেতনা অর্জন করে থাকি।

দুই ঈদেরই রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। ঈদুল আযহা ত্যাগ ও কুরবানীর বৈশিষ্ট্যে মন্ডিত। এর সাথে জড়িত রয়েছে হযরত ইব্রাহিম (আ.) ও ইসমাঈল (আ.) এর মহান ত্যাগের নিদর্শন। এই ত্যাগের মূলে ছিল আল্লাহর প্রতি ভালবাসা এবং তার সন্তুষ্টি অর্জন।

মহান পিতা ও পুত্র আমাদের জন্য যে উদাহরণ রেখে গেছেন তার মর্মকথা হলো, আল্লাহর পথে চলতে গিয়ে প্রয়োজনে যে কোন ত্যাগ স্বীকারে আমাদের প্রস্তুত থাকতে হবে, এমনকি জীবন প্রদানেও আমাদের হতে হবে অকুণ্ঠচিত্ত।

প্রতি বছরের ন্যায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সাথে মিল রেখে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বৃহস্পতিবার মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা পালিত হবে। এবারে ব্রটেনের প্রায় সকল মসজিদে অনুষ্ঠিত হবে ঈদ জামাত।

প্রতিবারের মত এবারও ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হবে পরপর পাঁচটি জামাত। যথা ক্রমে সকল সাড়ে ৭টা, সাড়ে ৮টা, সাড়ে ৯টা, সাড়ে ১০টা ও ১১.৪৫ মিনিটে শেস জামাত।

ব্রিকলেইন জামে মসজিদে ৪টি জামাত হবে। যথাক্রমে: সকাল ৮টা, ৯টা, ১০টা ও সাড়ে ১১ ঘটিকায়। পপলার সেন্ট্রাল মসজিদে ৪টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। যথাক্রমে: ৮টা, ৯টা, ১০টা ও ১১ ঘটিকায়। বায়তুল আমান মসজিদ বেথনালগ্রীনে ৪টি জামাত অনুষ্ঠিত হবে। যথাক্রমে: সকাল ৮টা, ৯টা, ১০টা ও ১১ঘটিকায়। শাহজালাল জামে মসজিদ ব্রিস্টলে ৩টি জামাত হবে। যথাক্রমে: সকাল সাড়ে ৮ঘটিকা (মহিলা), সকাল সাড়ে ৯ঘটিকা, সাড়ে ১০ঘটিকায়। ব্রিস্টল সেন্টাল মসজিদের সকাল ৯ঘটিকা ও ১০ ঘটিকায়। ইস্ট ইন্ডিয়া ডক রোড মসজিদে সকাল ৯টা, সকাল ১০টা, ও শেষ জামাত সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে।

এছাড়াও পুরো বিটেন জুড়ে কয়েকশত মসজিদে পরপর কয়েকটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026