রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩১

ইউকেতে চ্যারিটি ফান্ডরেইজিংয়ে কঠোর নজরদারী বাড়ানোর আহবান

ইউকেতে চ্যারিটি ফান্ডরেইজিংয়ে কঠোর নজরদারী বাড়ানোর আহবান

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বৃটেনে চ্যারিটি সংগঠনগুলোর ফান্ড রেইজিংয়ের প্রতি কঠোর নজরদারী বাড়াতে শক্তিশালি রেগুলেটরি বডি নিয়োগের জন্য সরকারের প্রতি পরামর্শ দিয়েছে দ্যা ন্যাশনাল কাউন্সিল ফর ভলান্টারী অর্গানাইজেশনস। ফান্ড রেইজিং নিয়ন্ত্রণ বা তদারকির জন্য বর্তমান সেলফ রেগুলেশন সিস্টেম ব্যর্থ বলে মন্তব্য করেছেন এ সংগঠনের চীফ এক্সিকিউটিভ স্টুয়ার্ট এদারিংটন।

গত মে মাসে বৃস্টলের ৯২ বছর বয়সী পপি ফুল বিক্রেতা ওলিভ কোকারের মৃত্যুকে কেন্দ্র করে চ্যারিটি ফান্ডরেইজিংয়ের ধরণ নিয়ে প্রশ্ন উঠে। ওলিভ কোকার নিজের ফ্ল্যাটে মৃত্যুবরণ করেন। তিনি পপিফুল বিক্রি করে রয়েল বৃটিশ লিজিয়নের জন্য ফান্ড রেইজিং করতেন।

কিন্ত তিনি মারা যাওয়ার আগে তার ঘরে এক মাসের ভেতরে প্রায় ২শ ৬৭টি চিঠি আসে এবং একই সময়ে বিপুল সংখ্যক টেলিফোন কলও আসে বিভিন্ন চ্যারিটির পক্ষ থেকে।

চিঠি ও টেলিফোনের মাধ্যমে বৃস্টলের মহিলা ওলিভ কোকারের কাছে অর্থের জন্য তাগিদ দিয়ে আসছিলেন বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশন। প্রয়াত ওলিভ কোকারের পরিবারের পক্ষ থেকে এসব চিঠি ও টেলিফোনের বিষয় প্রতিষ্ঠিত হবার পর চ্যারিটি সংগঠনগুলো ফান্ড রেইজিংয়ের ধরণ নিয়ে রিভিউর প্রশ্ন উঠে।

এ দাবির প্রেক্ষিতেই চারিটি প্রতিষ্ঠানের ফান্ড রেইজিং নিয়ে রিভিউ করে দ্যা ন্যাশনাল কাউন্সিল ফর ভলান্টারী অর্গানাইজেশনস। যদিও রিভিউতে বলা হয়েছে, ওলিভ কোকারের মৃত্যুর জন্য চ্যারিটি ফান্ডরাইজাররা দায়ী নয় তবে ফান্ডরেইজিংয়ের চাপে বয়োবৃদ্ধদের জীবনে এক ধরনের চাপ সৃষ্টি হয়।

রিভিউ রিপোর্টে পরামর্শ দিয়ে বলা হয়েছে, চ্যারিটি ফান্ড রেইজিংয়ের নতুন রেগুলেটরি বডিকে পার্লামেন্টে জবাবদিহি করা উচিত। তবে পুরোপুরি স্টেইট রেগুলেশনের কারণে ফান্ডরেইজিং অনিশ্চিয়তায় পড়ে যেতে পারে বলেও সতর্ক করা হয়েছে রিভিউতে।

রিভিউতে আরো বলা হয়েছে, চ্যারিটির বর্তমান রেগুলেটর সিস্টেম প্রধান উদ্দেশ্য সাধনের জন্য যথাযথ নয়। দুর্বল রেগুলেটরির কারণে ফান্ডরেইজিংয়ের প্রতি দানশীল মানুষের আস্থা হারিয়ে গেছে। সেই আস্থা ফিরিয়ে আনতে চ্যারিটি ফান্ড রেইজিংয়ের বিভিন্ন সেক্টরে তদন্ত সাপেক্ষে শক্তিশালি পদক্ষেপ নিতে হবে বলে রিভিউতে মতামত দেয়া হয়। বয়োবৃদ্ধদের জীবন বিপন্ন হয় এমন ফান্ডরেইজিং থেকে বিরত থাকতে এবং রাস্তাঘাটে যারা ফান্ডরেইজ করে তাদের ব্যাপার সচেতন হতে আহ্বান জানানো হয়েছে রিভিউতে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026