সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২১

নার্সারী ও প্রাইমারীতে ফ্রি স্কুল মিল অব্যাহত থাকছে যথারীতি

নার্সারী ও প্রাইমারীতে ফ্রি স্কুল মিল অব্যাহত থাকছে যথারীতি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পুরো ব্রিটেন জুড়ে নার্সারী স্কুল এবং প্রাইমারি স্কুলগুলোতে রিসিপশন থেকে ইয়ার ১ এবং ২ এর ছাত্রছাত্রীদের জন্য ফ্রি স্কুল মিল অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন।

কোয়ালিশন সরকারের আমলে চালু হওয়া ফ্রি স্কুল মিলস সরকারের শরীক দল লিবডেমের এজেন্ডা ছিল। সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী নিক ক্ল্যাগ এ স্কীমটি চালু করেছিলেন।

কোয়ালিশন সরকারের আমলে চালু হওয়া ইউনিভার্সেল ইনফেন্ট ফ্রি স্কুল মিলস সংক্ষেপে ইউআইএফএসএম স্কীমটি বন্ধের ইঙ্গিত দিয়েছিলো ডিপার্টমেন্ট অব এডুকেশন। আগামী নভেম্বর মাসে স্পেন্ডিং রিভিউর সময় চ্যান্সেলর জর্জ অসবোর্ন ফ্রি স্কুল মিলস স্কীমের জন্য অর্থ বরাদ্দ বাতিল করতে পারেন বলে ধারণা দিয়েছিল এডুকেশন বিভাগ। এ নিয়ে গত এক সপ্তাহ থেকে তোলপাড় শুরু হয়।

বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং বৃটিশ সেলিব্রেটি সেফ ও সংশ্লিষ্টরা ফ্রি স্কুল মিলস অব্যাহত রাখার পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরার চেষ্টা করেন। এ প্রেক্ষিতে সোমবার প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন ফ্রি স্কুল মিল অব্যাহত রাখা হবে বলে পরিস্কার ঘোষণা দেন।

২০১৫ সালের নির্বাচনে টোরি নির্বাচনী ম্যানোফেস্টুতেও স্থান পায় ফ্রি স্কুল মিল স্কীম। রিসিপশন থেকে ইয়ার ১ ও ২ এর ছাত্রছাত্রীদের জন্য এ স্কীম চালু হয় ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে। এ স্কীমের অধিনে একজন ছাত্র বা ছাত্রীর ফ্রি স্কুল মিল বাবদ বছরে ব্যয় হয় ৪শ পাউন্ড করে। আর পুরো স্কীমের জন্য সরকারের বছরে ব্যয় হয় প্রায় ৬শ মিলিয়ন পাউন্ড।

স্কাই নিউজের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন বলেন, গত টার্মে ফ্রি স্কুল চালু করে তিনি গর্ববোধ করেন। ব্যয় সংকুচনের জন্য বাজেট রিভিউ বা কাটের প্রয়োজন রয়েছে। তবে সংশ্লিষ্ট বিভাগের বাজেট রিভিউ হলেও ফ্রি স্কুল মিলস প্রজেক্টটি নিরাপদ থাকবে বলে জানিয়েছেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026