সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২১

হোম অফিসের কঠিন নীতির মুখে বিদেশী স্টুডেন্টরা

হোম অফিসের কঠিন নীতির মুখে বিদেশী স্টুডেন্টরা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইউকের বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা বিদেশী শিক্ষার্থীরা দেশের মেধার চাহিদা মেটানোর পাশাপাশি দেশের অর্থনীতিতেও বিশাল অবদান রাখেন। বিদেশী স্টুডেন্টরা বৃটিশ অর্থনীতিতে প্রতি বছর অন্তত ৭ বিলিয়ন পাউন্ড যোগান দেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সংস্থা।

বিদেশী স্টুডেন্টদের ভর্তির ক্ষেত্রে আরো কঠিন নীতির মুখে পড়ছে ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো। ইমিগ্রেশন বা নেট মাইগ্র্যান্টের সংখ্যা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে গত মে মাসে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন যে ভাষণ দিয়েছেন, তা বাস্তবায়ন করতে গিয়ে বিদেশী স্টুডেন্ট ভিসায় আরো কঠোর হওয়ার মাধ্যমে ইউকের বিশ্ববিদ্যালয়ে বিদেশী স্টুডেন্ট ভর্তির ব্যাপারে কঠোর হচ্ছে হোম অফিস।

এ মন্তব্য করেছেন ইউকে কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এফেয়ার্সের প্রধান ডমেনিকি স্কট। সরকারের প্রস্তাবিত ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট খুব কঠিন বলে তিনি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন বলেও জানান তিনি।

স্টুডেন্ড ভিসায় হোম অফিসের প্রস্তাবিত কঠোর নিয়মাবলীর কারণে আগামীতে ইউতেকে পড়তে আসা বিদেশী স্টুডেন্টের সংখ্যা প্রায় ১৫ শতাংশ কমে যেতে পারে বলে আশঙ্কা করছে ইউকে কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এ্যাফেয়ার্স। আগামীতে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টসহ অন্যান্য বিষয়ে আরো কঠোর করার প্রস্তাব করেছে হোম অফিস।

বিদেশী স্টুডেন্টদের মাইগ্রেশনের লক্ষ্য থেকে দূরে রাখার জন্য বিশ্ববিদ্যালয়গুলো ইতোমধ্যে মন্ত্রীদের সঙ্গে লবিং শুরু করেছে। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে নতুন এবং কঠোর ইংলিশ ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত প্রস্তাবিত নীতি কার্যকরি হলে বিদেশী শিক্ষার্থীর সংখ্যা বছরে অন্তত ১৫ শতাংশ কমে যাবে বলে আশঙ্কা করছেন ডমিনিক স্কট।

এর মাধ্যমে মূলত সরকার ইউকের বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশী স্টুডেন্ট ভর্তির কফিনে শেষ পেরেক মারার চেষ্টা করছে বলে মন্তব্য করেন দ্যা ইউকে কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এফেয়ার্সের প্রধান ডমিনিক স্কট। ইমিগ্রেশন নীতি কঠোর করতে গত মে মাসে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন যে বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্য বাস্তবায়নের লক্ষ্যেই স্টুডেন্ট ভিসায় আরো কঠোর নীতি আনার প্রস্তাব করেছে হোম অফিস।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026