শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের একটি মন্দিরে গরুর গোশত ছোড়ার অভিযোগে হাতেনাতে ধরা পড়েছে বোরখার আড়ালে থাকা উগ্র হিন্দুবাদী আরএসএস কর্মী। এতে করে আজমগড়ে গরুর গোশত ফ্রিজে লুকিয়ে রাখার অভিযোগ পিটিয়ে হত্যা করার ঘটনায় যোগ হলো নতুন মাত্রা।
হিন্দু মন্দির চত্বরে গোমাংস ছুড়ে ফেলে সাম্প্রদায়িক বিভেদ উস্কে দেয়ার ঘটনা সাম্প্রতিক কালে ভারতের নানা প্রান্তে দেখা দিচ্ছে। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের আজমগড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মন্দিরের ভিতর মাংসখণ্ড ছুড়ে পালানোর সময় ধরা পড়ে বোরখা পরা এক ব্যক্তি। আবরণ উন্মোচনের পর পোশাকের আড়াল থেকে বেরিয়ে আসে এক তরুণ। টুইটারে সেই ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়।
টুইট-এ দাবি করা হয়েছে, ওই ব্যক্তি কট্টর আরএসএস সমর্থক ও কর্মী। সংখ্যালঘুর ভেক ধরে হিন্দুদের পবিত্র স্থান কলুষিত করার চেষ্টার পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করা হয়েছে। ধৃত যুবককে নিযে আজমগড়ের রাস্তায় মিছিল বের করা হয় বলেও সোস্যাল মিডিয়ার বার্তায় জানানো হয়েছে।