শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আগামী সোমবার থেকে শপিংয়ে প্রতি প্লাস্টিক ব্যাগ ব্যবহার করলে প্রতিটির জন্য ৫ পেন্স মূল্য ধরা হবে বলে জানানো হয়েছে সরকারী এক ঘোষণায়। প্লাস্টিক ব্যবহারের প্রতি জনগণকে নিরোৎসাহিত করতেই সরকার এ উদ্যোগ নিয়েছে।
এর আগে ২০১১ সালের অক্টোবরে ওয়েলস, ২০১৪ সালের অক্টোবরে স্কটল্যান্ড, ২০১৩ সালের এপ্রিলে নর্দার্ন আয়ারল্যান্ডে এ স্কীম চালু করা হয়। আর তাতে বেশ সাফল্যও মিলেছে। ইউকেতে গত বছর প্রায় ৭ দশমিক ৬ বিলিয়ন প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ জনপ্রতি ১শ ৪০টি ব্যাগ ব্যবহার করা হয়েছে। ইংল্যান্ডের প্রায় এক তৃতীয়াংশ মানুষ প্লাস্টিক ব্যাগে চার্জ করার পক্ষে মত দিয়েছেন।
ব্রিটেনজুড়ে কিছু কিছু কর্নার শপ, নিউজ এজেন্টসহ দেশের প্রায় ২শ ৫০টি কোম্পানী বেগ প্রতি ৫ পেন্স চার্জ করবে। এছাড়া অনলাইন অর্ডার সরবারহকারী কোম্পানীগুলোও ব্যাগ প্রতি ৫ পেন্স চার্জ করবে। তবে অনলাইড অর্ডার ডেলিভারি দেয়ার সঙ্গে সঙ্গে ডেলিভারীম্যানের কাছে বেগ ফিরিয়ে দেয়া হয় তবে ব্যাগের দাম ফিরিয়ে দেয়া হবে বলেও জানিয়েছে বিভিন্ন সুপারস্টোর।