বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩

রোমাঞ্চকর কাচের ব্রিজ তৈরি করেছে চীন

রোমাঞ্চকর কাচের ব্রিজ তৈরি করেছে চীন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সম্প্রতি স্বচ্ছ কাচের পাটাতনের একটি সাসপেনশন ব্রিজ নির্মাণ করেছে চীন। ব্রেভ ম্যানস ব্রিজ নামে ভয় ধরানো এ ব্রিজটিতে পর্যটকরা হাটার সময় নিচের দৃশ্যও দেখতে পাবেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।

বাস্তবে ব্রিজটি ছিল কাঠের। তবে সম্প্রতি এতে কাঠের পাটাতনের পরিবর্তে ২৪ মিলিমিটার পুরু কাচ লাগানো হয়েছে। ৫৯০ ফুট উঁচু মজার ঝুলন্ত এ ব্রিজটির ওপর দিয়ে হাঁটার সময় পায়ের নিচে কিছু আছে কি না, তা ঠিকভাবে বোঝা যায় না। আর বাতাসের কারণে ব্রিজটি প্রায়ই প্রকম্পিত হয়।

এটি সাধারণ কাচের তুলনায় ২৫ গুণ শক্ত বলে জানা গেছে।চীনে আরেকটি কাচের পাটাতনের সাসপেনশন ব্রিজ তৈরি হচ্ছে। ১৪০০ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট এবং ৯৮৫ ফুট উঁচু সে ব্রিজটি তৈরি হলে তা হবে বিশ্বের সবচেয়ে বড় ও উঁচু কাচের ব্রিজের মর্যাদা পাবে।

এ কারণে ব্রিজটিতে চড়া অত্যন্ত রোমাঞ্চকর একটি বিষয়। চীনের হুনান প্রদেশের শিনিউঝাই ন্যাশনাল জিও-পার্কে এ ব্রিজটি নির্মিত হয়েছে। ব্রিজটি প্রায় এক হাজার ফুট দৈর্ঘ্য বিশিষ্ট। এটি ব্রিজটির প্রকৃত নাম ‘হ্যাওহান কুইয়াও’, যার ইংরেজি করা হয়েছে ব্রেভ ম্যানস ব্রিজ এবং বাংলায় সাহসী মানুষের সেতু।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026