শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪

লন্ডনের হোয়াইটচ্যাপেল থেকে হঠা্ৎ এক তরুনী নিখোঁজ

লন্ডনের হোয়াইটচ্যাপেল থেকে হঠা্ৎ এক তরুনী নিখোঁজ

শীর্ষবিন্দু নিউজ: লন্ডনের বাঙ্গালী পাড়া হোয়াইটচ্যাপেল থেকে ১৮ বছর বয়সের এক বাঙ্গালী তরুনী নিখোঁজ হয়েছেন। তার নাম তামান্না উদ্দিন বলে লন্ডন মেট্রপলিটন পুলিশ জানায়।

মেট পুলিশ জানিয়েছে, তামান্না এশিয়ান মহিলা। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। শারীরিক গঠম মধ্যম এবং তার চুলের রং কালো। নিখোঁজের সময় তামান্নার মাথায় পিঙ্ক কালারের স্কার্ফ ছিল। গায়ে ছিল কালো রংয়ের জ্যাকেট ও ট্রাউজার। হাতে ছিল লাইট কালারের হ্যান্ডব্যাগ। তামান্না কিছুটা মানিসক সমস্যা আছে বলেও উল্লেখ করে মেট্রপলিটন পুলিশ।

স্কটল্যান্ড ইয়ার্ড তাদের বক্তব্য বলে, লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস থেকে ১৮ বছর বয়সের নিখোঁজ হওয়া বাঙ্গালী তরুনী তামান্না উদ্দিনের সর্বশেষ অস্থান ছিল লন্ডন হোয়াইচ্যাপেল আন্ডারগ্রাউন্ড স্টেশন। সে গত ২ অক্টোবর সকাল প্রায় ৭টা ৫০ মিনিটের দিকে হোয়াইটচ্যাপল অভারগ্রাউন্ড স্টেশন থেকে ক্রিস্টাল প্যালেসগামী ওভারগ্রাউন্ড ট্রেইনে উঠে শেডওয়েল স্টেশনে গিয়ে ডিএলআর ট্রেইন ধরে তার গন্তব্য যাওয়া কথা ছিল। যা পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে পুলিশ এই তথ্য প্রকাশ করে।

কেউ তামান্না উদ্দিনের খোজ জানলে বা কোন জায়গায় দেখে থাকলে ১০১ অথবা ১১৬০০ এই নাম্বারে সঙ্গে সঙ্গে পুলিশে টেলিফোন করার আহ্বান জানিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026