বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৩

সৌদি আরবে খোলা ডিভোর্স এর পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৪৮ ভাগ

সৌদি আরবে খোলা ডিভোর্স এর পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৪৮ ভাগ

সৈয়দ শাহ সেলিম আহমেদ: সৌদি আরবের জাস্টিস মিনিস্ট্রি যে পরিসংখ্যান প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে বিগত বছরের তুলনায় এ বছর দেশটিতে খোলা বিবাহ বিচ্ছেদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৪৮% । খোলা মানেই হলো একজন স্ত্রী তাকে বিয়ের সময় স্বামী যে পরিমাণ সম্পদ দিয়েছিলেন বা দেন-মোহরানা দিয়েছিলেন, সেই পরিমাণ দেন মোহরানা স্বামীকে ফিরিয়ে দিয়ে বিবাহ বিচ্ছেদ স্ত্রী চান- তাকেই খোলা ডিভোর্স নামে সৌদি আরবে ব্যাপকভাবে পরিচিত।

এ বছর ৪৬৩টি খোলা বিবাহ বিচ্ছেদের আবেদন হয়েছে, পক্ষান্তরে একই সময়ে গত বছরে ৩১৩টি আবেদন পড়েছিলো। সৌদি আরবে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী বছর শেষ হবে- ১৪৩৬ সাল শেষ হবে অক্টোবর মাসের শেষ দিকে। সিটিতে সিটিতে এই খোলা বিবাহ বিচ্ছেদ এর সংখ্যার তারতম্যও রয়েছে। মক্কাতে ৫৪৫, ইস্টার্ণ প্রভিন্সে ৭১, জাযানে ৫৬, আল-ক্কাসামে ৩৪, রিয়াদে ২৬টি রেকর্ড রয়েছে।

এ ব্যাপারে পারিবারিক মেডিসিন ও কমিউনিটি কনসাল্ট্যান্ট খালিদ জিলবান বলেন, সৌদি নারীরা সামাজিক প্রেসারের মধ্যে থেকে এখন তাদের ধৈর্যচ্যুতি ঘটে গেছে। তারা এখন খোলা চান। তিনি আরো বলেন, আগের চেয়ে মহিলারা এখন শিক্ষিত এবং তারা তাদের পরিবারকে খাওয়াতে পড়াতে সক্ষম, তাদের অনেকেরই চাকুরী আছে। .

খালিদ জিলবান বলেন, অনেক সৌদি নারীর সক্ষমতা এখন বৃদ্ধি পেয়েছে, কারণ তাদের স্বামীরা তাদের উপর দায় দায়িত্ব ছেড়ে দিয়েছেন। জিলবান আরো বলেন, খোলা বৃদ্ধি পাওয়া বরং সৌদি আরবের জন্য এক সতর্ক সংকেত, যাতে পারিবারিক জীবন প্রণালী বিঘ্নিত হতে পারে, সিঙ্গেল মাদার জীবনের দিকে নারীরা উৎসাহিত হবেন।

খালিদ অবশ্য এ থেকে উত্তরনের জন্য বিবাহ বিচ্ছেদের আগে কাউন্সেলিং এর পরামর্শ দিয়েছেন যাতে সামাজিক জীবন সুরক্ষা ও পারিবারিক বিবাহ বন্ধন রক্ষা করা যায়।

তবে আইনজীবী বাইয়ান জাহরা খোলা বিবাহ বিচ্ছেদ বৃদ্ধি পাওয়াকে দেখছেন ভিন্নভাবে। তিনি বলছেন, এর মানেই হলো নারীরা তাদের অধিকার সম্পর্কে, তাদের রাইটস নিয়ে সচেতন হচ্ছেন, তারা এডুকেটেড হচ্ছেন। তিনি বলেন এর আগের যুগের নারীরা ছিলেন অশিক্ষিত এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন ছিলেননা। বর্তমানে সৌদি আরবের ইসলামিক আইন অনুযায়ী নারীরা তাদের অধিকার সম্পর্কে জানতে পারছেন, সচেতন হচ্ছেন।

খোলা মানে কি: খোলা আরবি শব্দ। এর অর্থ হলো, একজন স্ত্রী স্বামির কাছ থেকে বিবাহ বিচ্ছেদ চাইবেন, ইসলামিক আইন অনুযায়ী, কোরআন ও হাদীসের আলোকে ইসলামিক ফিক্কাহ যা অনুমোদন করে, স্বামী বিবাহের সময়ে যা দিয়েছিলেন, দেন মোহর পরিশোধ করেছিলেন স্ত্রীকে, স্ত্রী সেই সব ফেরত দিবেন।বিবাহ বিচ্ছেদের সময়।তবে এই খোলার আভিধানিক অর্থ যাই হউক না কেন, ইসলামিক স্কুল অব ল, কোর্ট এবং জাজ, রিজিয়ন ভেদে স্বামীর মতামত, কমপেনসেশন ইত্যাদি ভিন্ন ভিন্ন ভাবেও ব্যাখ্যা হতে দেখা যায়। দেশে দেশে এর ব্যাখ্যার মধ্যেও কিছুটা তারতম্য রয়েছে, যদিও মূল বিষয়ের প্রতি প্রায় একই অভিব্যক্তি।

কোরআনে যা বলা আছে: পবিত্র কোরআনের সুরা বাক্কারায় আয়াত নম্বর ২:২২৯ বলা হয়েছে, এটা আইন সম্মত নয় যে তোমরা বিয়ের সময় তোমাদের স্ত্রী/ স্ত্রীদের যে দেন মোহর দিয়েছ, পরিশোধ করেছ, তা ফিরিয়ে আনবে, যদিনা উভয় পার্টি সম্মত হয় যে আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা লংঘন করতে অক্ষম, এবং তোমারা যদি তাই মনে করো, তখন কোন পাপ নেই খোলার সময়ে তোমারা তাকে/তাদেরকে এর অংশ যদি ফিরিয়ে দেয়।

ইংরেজিতে (কোরআনে যা বলা আছে):

And it is not lawful for you (men) to take back (from your wives) any of your Mahr (bridal-money given by the husband to his wife at the time of marriage) which you have given them, except when both parties fear that they would be unable to keep the limits ordained by Allaah (e.g. to deal with each other on a fair basis). Then if you fear that they would not be able to keep the limits ordained by Allaah, then there is no sin on either of them if she gives back (the Mahr or a part of it) for her Al-Khul‘ (divorce)”

[al-Baqarah 2:229]

একই প্রমাণ আমরা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেও পেয়েছি, যেমন বোখারি শরীফে উদ্ধৃত আছে,-

The evidence for that from the Sunnah is that the wife of Thaabit ibn Qays ibn Shammaas (may Allaah be pleased with him) came to the Prophet (peace and blessings of Allaah be upon him) and said, “O Messenger of Allaah, I do not find any fault with Thaabit ibn Qays in his character or his religious commitment, but I do not want to commit any act of kufr after becoming a Muslim.” The Prophet (peace and blessings of Allaah be upon him) said to her, “Will you give back his garden?” Because he had given her a garden as her mahr. She said, “Yes.” The Prophet (peace and blessings of Allaah be upon him) said to Thaabit: “Take back your garden, and divorce her.”

(Narrated by al-Bukhaari, 5273).

যে ভাবে খোলা হয়ে থাকে:

পেমেন্ট বা দেন মোহরের টাকা পয়সা বা যাই দেয়া হয়েছিলো তা ফেরত পাওয়ার পরে অথবা উভয়ে সম্মত হয় স্ত্রী ফেরত দিবে, তার পর স্বামী স্ত্রীকে বলে- ফারাক্কতুকি ( আমি তোমার কাছে থেকে পৃথক হলাম) অথবা খালাতুকি (আমি তোমাকে যেতে দিলাম)।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026