বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫০

প্লেনের ওভারহেড লকারে নারী কেবিন ক্রু ছবি নিয়ে তোলপাড়

প্লেনের ওভারহেড লকারে নারী কেবিন ক্রু ছবি নিয়ে তোলপাড়

সৈয়দ শাহ সেলিম আহমেদঃ চীনের কুনমিং এয়ারলাইনের নারী কেবিন ক্রু কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশটিতে তোলপাড় শুরু হয়। জনমনে প্রশ্ন দেখা দেয়, কি হচ্ছে এ সব, বা মহিলা এয়ার হোস্টেসদের পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা না করার জন্য এয়ারলাইনের বিরুদ্ধে প্রবল সামাজিক বিদ্বেষ ছড়াতে থাকে।

কেউ কেউ প্রশ্ন তুলেছেন নারী কেবিন ক্রু ও হোস্টেসদের সাথে ভালো আচরন করা হচ্ছেনা, বাধ্যকরা হচ্ছে অতিরিক্ত পরিশ্রমের জন্য, জোর করে প্লেনের ওভারহেডের লকারের মধ্যে তাদের বিশ্রাম নিতে বাধ্য করা হচ্ছে, কেউ কেউ খরচ বাচানোর অজুহাতের সমালোচনায় সোচ্চার।

এই রিপোর্টের সাথে যুক্ত ছবিগুলো চীনের জনপ্রিয় সামাজিক মাধ্যম উইচ্যাট এর এপ্লিকেশন থেকে নেয়া, যা নিয়ে চীনে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।

ব্রিটেনের টেলিগ্রাফ ট্র্যাভেলে শিরোনাম হয়েছে এই ছবিগুলো।

উইচ্যাটের মতে, এই ছবিগুলোতে দেখা যাচ্ছে এয়ারলাইন্সের সিকিউরিটি স্টাফরা নারী ক্রুদের ৪০ থেকে ৫০ ঘন্টা জার্নি করার পরে জোর করে তাদেরকে ওভারহেড লকারে বিশ্রামে তুলে দিয়েছেন। এয়ারলাইন্সের নিয়মানুযায়ী বিশ্রাম নিতে হবে অজু হাতে এমন অভিনব ব্যবস্থা।

অবশ্য ছবিগুলো প্রকাশের পর কুনমিং এয়ারলাইন্সের কর্তৃপক্ষ এক বিবৃতি প্রদান করে জানিয়েছেন এ ব্যাপারে তদন্ত করা হবে, ক্রুরা তাদের ডিউটি পালন করেছেন এবং এতে এয়ারলাইন্সের নিরাপত্তাজনিত কোন বিঘ্ন ঘটেনি।

অবশ্য কোম্পানি তদন্তের সাথে এধরনের ঘটনা যাতে আর না ঘটে সেটা দেখবে বলেও নিশ্চিত করেছে।

চীনের রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল সিসিটিভি নিউজ জানিয়েছে, কেবিন ক্রু লং জার্নির পর নিয়মানুযায়ী বিশ্রামের সময় লকারে বিশ্রাম নিয়ে নিজেই ছবিগুলো আপলোড করেছেন।

অন্য এক খবরে জানা গেছে, এয়ারলাইন্সের কাছে কেবিন ক্রুরা বার বার তাদের বিশ্রামের ব্যবস্থার আবেদন করে আসছেন কিন্তু কোন কাজে আসছেনা।

এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, প্লেনের ওভারহেড লকারে বিশ্রাম নেয়া এ ইন্ডাস্ট্রিতে একটি সাধারন ঘটনা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026