রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০৩

শরণার্থী নারীদের পতিতাবৃত্তিতে বাধ্য করা হচ্ছে জার্মানির আশ্রয়কেন্দ্রে

শরণার্থী নারীদের পতিতাবৃত্তিতে বাধ্য করা হচ্ছে জার্মানির আশ্রয়কেন্দ্রে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জার্মানির শরণার্থী আশ্রয়কেন্দ্রগুলোতে যৌন নির্যাতনের শিকার হচ্ছেন নারীরা। এটা এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাড়িয়েছে। প্রতিবার ১০ ইউরোর বিনিময়ে শরণার্থী নারীদের পতিতাবৃদ্ধিতে বাধ্য করা হচ্ছে। বৃটেনের ডেইলি মেইলের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, একটি ক্যাম্পে এক নারী পরিচ্ছন্নকর্মীকে ১০ দিন ধরে প্রতিদিন যৌন নির্যাতন করা হয়েছে। অপর একটি শরণার্থী ক্যাম্পে ৬ টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এছাড়া প্রায় প্রতিদিনই ঘটছে নানা সহিংসতা ঘটনা। কিটজিনজেন শহরের একটি শরণার্থী কেন্দ্রে এক নারী পরিচ্ছন্নকর্মী ১০ দিন নিয়মিত যৌন নির্যাতনের শিকার হন বলে অভিযোগ ওঠে। এরপর কর্তৃপক্ষ সেখানে শুধুমাত্র পুরুষ পরিচ্ছন্নকর্মী নিয়োগ দিচ্ছে।

ওই নারী কর্মীর ওপর চড়াও হবার অভিযোগে গ্রেপ্তার হয়েছে দুই অভিবাসী। তাদের বয়স ৩৮ ও ৫২। ঘটনাটি ঘটে ১লা অক্টোবর থেকে ১০ই অক্টোবর মধ্যে। জার্মানির বাডেন-উইয়েরটেমবার্গ প্রদেশের আরেকটি শরণার্থী ক্যাম্পে ৬ টি ধর্ষণের খবর আসে। এদিকে, নারীদের অধিকার বিষয়ক একটি সংগঠন দাবি করছে, শরণার্থী নারীদের প্রতিবার ১০ ইউরোর বিনিময়ে পতিতাবৃত্তিতে বাধ্য করা হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026