শীর্ষবিন্দু নিউজ: শুক্রবার লন্ডনে ছুরিকাঘাতে এক কিশোর নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ১৭ বছর বয়সের অপর এক কিশোরকে আটক করেছে পুলিশ।
মেট পুলিশের বরাত দিয়ে জানা যায়, ওয়েস্ট লন্ডনের এ্যাক্টনে শুক্রবার আনুমানিক সকাল ১১টা ৫০ মিনিটের দিকে ১৭ বছর বয়সের এক কিশোর নিহত হন। এ্যাক্টন এলাকার ক্রাউন স্ট্রীটে ছুরিকাঘাতে আহত হওয়ার পর তাকে হাসপাতালে নেয়ার কিছুক্ষণের মধ্যেই সে মৃত্যুবরণ করে।
পুলিম জানায়, আটককৃত ঐ ছেলেকে ওয়েস্ট লন্ডনের একটি পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ এ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে। ক্রাউন স্ট্রীটে ব্যস্ততম সময়ে এ ঘটনা ঘটেছে। তাই এ ঘটনার প্রত্যক্ষদর্শী কেউ থাকলে তাকে পুলিশে যোগাযোগে করার অনুরোধ জানিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড।