শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বৃটেনে লোকসানের অজুহাত দেখিয়ে বাংলাদেশের রাষ্টায়ত্ব ব্যাংক সোনালী ব্যাংকের ওল্ডহ্যাম শাখা আগামী ১৫ই ডিসেম্বর ২০১৫ সাল থেকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এ ব্যাপারে ওল্ডহ্যাম সোনালী ব্যাংকের ইনচার্জ মো: আব্দুল আজিম এর সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যাংক ম্যানেজমেন্টের সিদ্ধান্ত মোতাবেক কোনোও বিবৃতি দিতে অস্বিকৃতি জানান।
সোনালী ব্যাংকের ওল্ডহ্যাম শাখা জানায়, যাদের এই ব্যাংকে একাউন্ট আছে তারা ব্যাংকের সাথে যোগাযোগ করতে আহব্বান জানানো হয়েছে। ইতিমধ্যে অনেকেই তাদের একাউন্ট বন্ধ করে টাকা উঠিয়ে নিয়েছেন। কমিউনিটি নেতারা ও ব্যাংকটিকে টিকিয়ে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আর এনিয়ে ওল্ডহ্যাম তথা গ্রেটার ম্যানচেষ্টারে বসবাসরত প্রায় ১ লক্ষ বাংলাদেশী দু:চিন্তায় আছেন এবং তারা ব্যাংক কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত পরিবর্তনের আহব্বান জানান।