বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৩

বয়ফ্রেন্ডের চেয়ে বৃটিশ নারীদের জিন্স টিকে বেশী দিন

বয়ফ্রেন্ডের চেয়ে বৃটিশ নারীদের জিন্স টিকে বেশী দিন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বয়ফ্রেন্ডের চেয়ে নিজেদের প্রিয় পোশাক বেশিদিন ব্যবহার করে বৃটিশ নারীরা। আর তাদের প্রিয় পোশাক হলো জিন্স! জিন্সের সঙ্গে বৃটিশ নারীদের এতদিন ধরে অনাবিষ্কৃত থাকা প্রণয়ের খবর দিয়েছে দ্য সান।

খবরে বলা হয়েছে, গড়ে বয়ফ্রেন্ডের সঙ্গে একজন বৃটিশ নারীর সম্পর্ক টেকে দুই বছর ও নয় মাস। আর নারীদের সবচেয়ে প্রিয় পোশাক হলো ৫৯ (৭০৮৭ টাকা) পাউন্ড দামের একজোড়া নীল জিন্স।

এ প্রিয় পোশাক তারা পরে গড়ে তিন বছরেরও বেশি! সে হিসাবে বয়ফ্রেন্ডের চেয়ে জিন্সই বেশিদিন ব্যবহার করে বৃটিশ নারীরা! দেশব্যাপী বহু নারীর ওপর চালানো একটি জরিপে উঠে এসেছে তথ্য। বৃটিশ নারী-পুরুষের পোশাকের পছন্দ খুঁজে বের করতে একটি গবেষণার অংশ হিসেবে চালানো হয়েছিল ওই জরিপ।

বিবাহিত দম্পত্তিদের জন্য সবচেয়ে উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে এ জরিপে। অনেক বিবাহিত নারী ও পুরুষের সোজাসাপ্টা স্বীকারোক্তি: ওয়ার্ড্রোবের প্রিয় পোশাকটির জন্য প্রয়োজনে বিয়ের আংটিও হেলায় ছুড়ে ফেলতে পারবেন তারা! অর্থাৎ, স্বামী বা স্ত্রীর চেয়েও প্রিয় পোশাকখানার গুরুত্ব আরো বেশি তাদের কাছে!

জরিপে অংশগ্রহণকারীদের ৯০ শতাংশই স্বীকার করেছেন যে, তাদেরকে যদি প্রিয় পোশাক আর পরতে দেয়া না হয়, তবে জ্বলে-পুড়ে মরবেন!

১০ শতাংশ মানুষ জানিয়েছেন, শ্বাশুড়ি মরে গেলেও, প্রিয় পোশাক ছাড়তে পারবেন না তারা!

জরিপে অংশ নেয়া নারীদের প্রায় অর্ধেকই জানান, ডেনিমের প্রতি তাদের এ আকর্ষণে’র মূল কারণ হলো, জিন্স পরলে নিজেদের বেশি আত্মবিশ্বাসী মনে হয়। এক-তৃতীয়াংশেরও বেশি নারী মনে করেন, জিন্স পরলে নিজেদের ভালো দেখায়। আরামদায়ক বোধ হয়।

সাইকোথেরাপিস্ট ক্রিস্টিনে ওয়েবার বলেন, পোশাকে যতটা সুন্দর নারীদের লাগে বলে মনে করেন তাদের বন্ধুরা, ততটা তাদের নিজেদেরই মনে হয় না। তাই এ তথ্য খুব আশ্চর্য্যজনক নয়। আমরা যখন আমাদের প্রিয় পোশাক পরি, তখন আমরা আত্মবিশ্বাস পাই। আমরা অনুভব করি যে, আমাদের ভালো দেখাচ্ছে। অনেক নারীর ওয়ার্ড্রোবের প্রধান অনুষঙ্গই জিন্স।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026