শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইংল্যান্ডে প্রতারণা মাধ্যমে অনলাইনে গ্রাহকদের ব্যাংক একাউন্টের সব অর্থ তাদের নিজের একাউন্টে ট্রান্সফার করে। এরপর নিজেদের লোকের মাধ্যমে এটিএম বোথ বা ব্রাঞ্চ থেকে নগদ অর্থ উত্তোলন করে প্রতারকরা। উন্নত প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকরা কিছু বুঝে উঠার আগে খুব দ্রুততার মধ্যে কাজটি সম্পন্ন করে প্রতারকরা। বিভিন্ন ব্যাংকের গ্রাহকের প্রায় ৬০ মিলিয়ন পাউন্ড জ্বালিয়াতির সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ৯ প্রতারককে গ্রেফতার করেছে মেট পুলিশ।
বুধবার সকালে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের প্রায় ১৪টি ঠিকানায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতারের পাশাপাশি নগদ অর্থ, ড্যাঙ্গলস, সিম কার্ড, মোবাইল ফোন এবং লেপটপ উদ্ধার করে পুলিশ। গ্রেফতার হওয়া ৯ জনের মধ্যে ৭জন পুরুষ এবং ২ জন মহিলা বলে জানিয়েছে পুলিশ।
স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, এসব প্রতারকরা গ্রেটার লন্ডনের ইলফোর্ড, ওয়াটফোর্ড, স্লাউ এবং স্কটল্যান্ডের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে ব্যাংক গ্রাহকদের টার্গেট করে, বিভিন্ন কায়দায় টেলিফোনের মাধ্যমে গ্রাহকদের ব্যাংক একাউন্টের সব তথ্য সংগ্রহ করে। তারপর প্রতারণা মাধ্যমে অনলাইনে গ্রাহকদের ব্যাংক একাউন্টের সব অর্থ তাদের নিজের একাউন্টে ট্রান্সফার করে।
এরপর নিজেদের লোকের মাধ্যমে এটিএম বোথ বা ব্রাঞ্চ থেকে নগদ অর্থ উত্তোলন করে প্রতারকরা। উন্নত প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকরা কিছু বুঝে উঠার আগে খুব দ্রুততার মধ্যে কাজটি সম্পন্ন করে প্রতারকরা।
প্রতারণা এবং মানি লন্ডারিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ধরনের প্রতারণা এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে এর আগে স্কটল্যান্ডে ১০জনকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ বুধবার অভিযান চালিয়ে আরো ৯ জনকে গ্রেফতার করে।
পুলিশ ধারণা করছে, উন্নতি প্রযুক্তি ব্যবহার করে এ চক্রটি ইউকের বিভিন্ন ব্যাংক থেকে গ্রাহকদের প্রায় ৬০ মিলিয়ন পাউন্ড আত্মসাৎ করেছে। তারা প্রতারণার মাধ্যমে ব্যাংকের অফিসিয়াল নাম্বার ব্যবহার করে গ্রাহকদের টেলিফোন করে থাকে। অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রফেশনাললি তারা গ্রাহকদের সব তথ্য সংগ্রহ করে। তাই টেলিফোনে ব্যাংক একাউন্টের তথ্য আদান প্রদানে সাবধানতা অবলম্বন করতে ইংল্যান্ডের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড।