রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০৩

বাসের সাথে লরির সংঘর্ষে ফ্রান্সে আগুন লেগে নিহত ৪২ জন

বাসের সাথে লরির সংঘর্ষে ফ্রান্সে আগুন লেগে নিহত ৪২ জন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: শুক্রবার সকালে দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের পুসিগুইন শহরে বাস ও লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে  ৪২ জন নিহত হয়েছেন আর আহত হয়েছে বেশ কয়েকজন যাত্রী। এ খবর দিয়েছে বিবিসি।

ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ফ্রান্সের পুলিশ বলেছে, এ ঘটনায় মৃতের সংখ্যা পরে আরো বাড়তে পারে। ফ্রান্সের পূর্ব বোরডেঅক্সের গিরঅন্দে অঞ্চলের লিবর্ণে সংলগ্ন পুসিগুইন শহরে এ ঘটনা ঘটে।

বিবিসি জানায়, সংঘর্ষে বাসটির ভিতরে আগুন ধরে যায়। নিহতদের বেশিরভাগ ছিল বাসের যাত্রী। বাসটিতে ৪৯জন যাত্রী ছিল। যারা অবসরভোগী ও শারীরিকভাবে অক্ষম। যে কারণে বাসটির ভেতরে আগুণ ধরে গেলে যাত্রীরা বাসের দরজা জানালা ভেঙে বাইরে বের হয়ে আসতে পারেনি। এত সংখ্যক লোকের মৃত্যুর কারণ এটিই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026