মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৬

জমে উঠছে যুক্তরাজ্য যুবদলের নির্বাচন

জমে উঠছে যুক্তরাজ্য যুবদলের নির্বাচন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আসন্ন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্যের নির্বাচন সরগরম হয়ে উঠছে। প্রার্থীরা ব্যস্ত হয়ে পড়েছেন নির্বাচনী গণসংযোগে। ব্যস্ততায় ফাঁক পেলেই কাউন্সিলরদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রত্যাশার জন্য হাজির হন প্রার্থীরা।

এদিকে সামাজিক যোগাগের মাধ্যমগুলোতেও বেশ চমক দেখাচ্ছেন প্রার্থীরা। প্রার্থীদের সমর্থকেরা ফেইসবুকের মাধ্যমে পোস্টার পোস্ট করে, ছবি পোস্ট করে ভোট প্রত্যাশা করছেন। কেউ কেউ ফেসবুক পেজ তৈরি করে চালাচ্ছেন প্রচারণা।

অনেক কাউন্সিলররা নিজেদের ফেসবুক টাইমলাইনে পোস্টার পোস্ট করে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে অনুরোধ জানাচ্ছে। কেউ কেউ দাবি করছেন, তাঁদের পছন্দের প্রার্থীকে ওই পদে দেখতে চান।

লন্ডনে এবারই প্রথম ব্যতিক্রমধর্মী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবার ভোটের মাধ্যমে সদস্যরা প্রার্থী নির্বাচন করবেন। বলা হচ্ছে, এবার নেতৃত্ব নির্ধারনের ক্ষমতা শুধু সদস্যদেরই। তাঁরা তাঁদের যোগ্য প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করবেন। কোনো লবিংয়ের সুযোগ না থাকায় অযোগ্যরা দলের নেতৃত্বে আসতে পারবে না। তাই ভোটের মাধ্যমে নির্বাচন হলে দল ও দেশের জন্য মঙ্গল হবে।

প্রার্থীদের মধ্যে অনেকেই যুক্তরাজ্যে অবস্থান করার পর বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন। আবার অনেকে দেশে থাকাবস্থায় রাজনীতিতে জড়িত ছিলেন এবং বিদেশ পাড়ি জমিয়েও রাজনীতিতে সক্রিয় আছেন।

প্রার্থীদের অনেকে দেশে হামলা-মামলা ও কারাবরণ করেও বিএনপির রাজনীতিতে থেকে সরে আসেননি। ৬৬ জন আহ্বায়ক কমিটির মধ্যে ৫ জন যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটিতে স্থান পাওয়ায় আহ্বায়ক কমিটির সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে। এই ৬১ জন আহ্বায়ক কমিটির সদস্যসহ মোট ভোটার আছেন ৯৭ জন।

নির্বাচনের প্রার্থীরা হচ্ছেন: সভাপতি পদে- মনজুর আশরাফ খান, রহিম উদ্দিন, মুস্তাক আহমেদ। সাধারণ সম্পাদক পদে; আফজাল হোসেন, সোয়ালেহিন করিম চৌধরী, বাবর চৌধরী, আলকু মিয়া। সাংগঠনিক সম্পাদক পদে; জিয়াউল ইসলাম জিয়া, ওবায়্দুল হ্ক চৌধরী এমাদ, সৈয়দ লায়েক মস্তফা গোলাম মাওলা নিক্সন, শেবুল মিয়া।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026