শীর্ষবিন্দু নিউজ: বৃটেনের এওয়ার্ড বিজয়ী স্পোর্টস সংগঠন লন্ডন টাইগার্সের সেমি প্রফেশনাল ফুটবল ক্লাবের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বৃটিশ বাংলাদেশী সফল ব্যবসায়ী জিলু মিয়া। গত ২৬ অক্টোবর সোমবার আনুষ্টানিকভাবে এই ঘোষনা দেন লন্ডন টাইগার্সের চীফ এক্সিকিউটিভ অফিসার মেসবাহ আহমেদ।
পূর্ব লন্ডনে মন্টিফিউরী সেন্টারে এ উপলক্ষে এক সংবাদ সম্মেনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্যে মেসবাহ আহমেদ বলেন, লন্ডন টাইগার্স ফুটবল ক্লাব বৃটেনের এশিয়ান কমিউনিটির সেরা ক্লাব। সেমি প্রফেশনাল, আন্ডার এইট মিলে লন্ডন টাইগার্স ফুটবল ক্লাবের অধীনে মোট ১৮টি টিম রয়েছে।
এসব ফুটবল টিম ইতিমধ্যে স্পারটান সাউথ মিডল্যান্ডস ফুটবল লীগ প্রিমিয়ার ডিভিশন, প্রিমিয়ারলীগের ফোর ডিভিশন এওয়ে ম্যাচসহ পেশাদার ফুটবললীগে অংশ নিচেছ। ফুটবল বিশ্বের সবচেয়ে বড়ো লীগ এফএ কাপেও গত কয়েক বছর ধরে অংশ নিয়ে সফলতার স্বাক্ষর রাখছে ক্লাবটি।
কিন্তু ক্লাবের এই কার্যক্রম পরিচালনায় বিপুল পরিমানের অর্থ ব্যয় হয়ে থাকে। শুধুমাত্র সেমি প্রফেশনাল ফুটবল ক্লাবের ব্যয় বছরে প্রায় ৫০,০০০ হাজার পাউন্ড। লন্ডন টাইগার্স ফুটবল ক্লাবকে বৃটেনের একটি শক্তিশালী পেশাদার ক্লাব হিশেবে তৈরী করার লক্ষ্য নিয়ে নিয়ে এগিয়ে এসেছেন জিলু মিয়া।
তিনি বলেন, জিলু মিয়া কাছ থেকে লন্ডন টাইগার্স শুধুমাত্র আর্থিক সহযোগিতা পাবেনা। বরং তিনি আশাবাদী ইংলিশ প্রিমিয়ারলীগ পর্যন্ত পৌছতে তার কাছ থেকে স্টেটেজিক অনেক সহযোগিতা পাবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত টাইগার্স ফুটবলের নতুন চেয়াম্যান জিলু মিয়া বলেন, ফুটবলকে তিনি ভালবাসেন। তিনি নিজেও একসময় ভালো ফুটবলার ছিলেন। বার্মিংহামে অনেক প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন বলে জানান জিলু মিয়া।
লন্ডন টাইগার্সের পেশাধার মনোভাব এবং একটি সফল বাংলাদেশী ক্লাব হিশেবে ইতিমধ্যে বৃটেনের এশিয়ান কমিউনিটিতে প্রতিষ্টিত, সফল এই সংগঠনটির সাথে থাকতে পেরে তিনি নিজেও গর্বিত বলে জানান। আগামীতে বৃটিশ বাংলাদেশী কমিউনিটিতে পেশাদার ফুটবলার তৈরী করে ইংলিশ প্রিমিয়ার লীগে তাদের অবস্থান নিশ্চিত করতে কাজ করে যাবেন বলে প্রতিশ্রæতি ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য লন্ডন টাইগার্স শুধুমাত্র ফুটবল নয় বরং খেলাধুলার প্রতিটি সেক্টরে সফলতার স্বাক্ষর রেখে যাচেছ। ফুটবল ছাড়াও ক্রিকেটেও সমান সফলতা রয়েছে লন্ডন টাইগার্সের। শিক্ষা, স্বাস্থ্য, ট্রেনিং, এম্পøয়মেন্ট এবং ভলান্টিয়ার তৈরীতেও কাজ করে যাচেছ সংগঠনটি। এই লক্ষে সাউথ লন্ডনের ইলিং এলাকায় প্রায় ১৯ একর জায়গার উপর ২.৫ মিলিয়ন পাউন্ড ব্যয়ে গড়ে তোলা হয়েছে লন্ডন টাইগার্স স্পোর্টস কমপ্লেক্স। সেখানে প্রায় ৬০টি দেশের ৩ হাজার শিশু-কিশোর ও তরুনরা খেলাধুলার বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছে।
সম্প্রতি লন্ডনের প্রাচীন সংবাদপত্র ইভিনিং স্ট্যান্ডার্ড লন্ডন টাইগার্সেরর এই সফলতার গল্প নিয়ে ফিচার প্রতিবেদন প্রকাশ করলে, বৃটিশ সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। দীর্ঘ ২৭ বছরের এমন সফলতায় অনেকেই অভিনন্দন জানান।
এদিকে আগামী ২৮ অক্টোবর বুধবার সেন্ট্রাল লন্ডনের পর্চেষ্টার হলে লন্ডন টাইগার্সের বার্ষিক এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হবে। সেখানে সারা বছর খেলাধুলার বিভিন্ন ইভেন্টে সফলতার স্বাক্ষর রেখেছেন এমন খেলোয়ারদের হাতে এওয়ার্ড তুলে দেওয়া হবে।