শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১

সাবেক মন্ত্রী মরহুম মহসীন আলীর স্মরণে সভা অনুষ্ঠিত লন্ডনে

সাবেক মন্ত্রী মরহুম মহসীন আলীর স্মরণে সভা অনুষ্ঠিত লন্ডনে

শীর্ষবিন্দু নিউজ:  বাংলাদেশের বাইরে বৃহত্তম স্মরনসভা অনুষ্টিত হলো লন্ডনে। বীর মুক্তিযোদ্ধা, সাবেক সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি স্মরণে যুক্তরাজ্য প্রবাসী মৌলভীবাজার জেলা নাগরিক কমিটির আয়োজনে এ স্মরণসভায় অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার রাতে পুর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে আয়োজিত স্মরণ সভা অনুষ্ঠানে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে কয়েকশ মানুষ যোগ দেন। উক্ত স্মরনসভায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি।

বর্ষীয়ান সাংবাদিক ও প্রবীন রাজনীতিবিদ ইসহাক কাজলের সভাপতিত্বে ও সাংবাদিক মুনজের আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সভাপতি আলহাজ শামসুদ্দিন খান, গ্রেটার সিলেট কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম মাহবুব, সিনিয়র সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, সাপ্তাহিক জনমত সম্পাদক নবাব উদ্দীন, চ্যানেল আই ইউরোপের ব্যাবস্থাপনা পরিচালক রেজা আহমদ ফয়সল চৌধুরী সোয়েব, যুক্তরাজ্য আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দীন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নঈম উদ্দীন রিয়াজ, সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহির চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী ও সৈয়দ মহসীন আলীর ছোটভাই সৈয়দ মনোহর আলী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, সৈয়দ মহসীন আলীর মতো মানবিক ও সৎ হৃদয়ের রাজনীতিবিদ আমাদের রাজনীতিতে বিরল। তার মতো মানুষকে আমরা, বিশেষ করে গনমাধ্যম তাঁর জীবদ্দশায় সঠিকভাবে মুল্যায়ন করতে পারেনি। তার মতো অসম সাহসী মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিবান মানুষ সমাজের আলোকিত উদাহরন।

সভায় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন সৈয়দ মহসীন আলীর মেঝো মেয়ে সৈয়দা সানজিদা শারমীন ও ছোট মেয়ে সৈয়দা সাবরিনা শারমীন। সভায় বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে, মহসীন আলীর মৃত্যুতে শুন্য হওয়া মৌলভীবাজার সদর রাজনগর আসনের আসন্ন উপনির্বাচনে মহসীন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসীনকে আওয়ামীলীগের মনোনয়ন দেবার দাবি জানান।

সভায় বক্তব্য রাখেন আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক ন্যাপ নেতা মুক্তিযোদ্ধা এম এ মান্নান, সাংস্কৃতিক সংগঠক মুজিবুল হক মনি, বাংলানিউজের বিশেষ প্রতিনিধি সৈয়দ আনাস পাশা, সাংবাদিক মতিয়ার চৌধুরী, আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক জাসদ নেতা সৈয়দ এলাহী হক সেলু, সাংবাদিক মকিস মনসুর আহমদ, নজরুল ইসলাম অকিব, নারী নেত্রী সৈয়দা নাজনীন সুলতানা শিখা, যুক্তরাজ্য যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জামাল আহমদ খান সহ আরো অনেকে।।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026