শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১১

সংকট মোকাবেলায় ফাইন করে এম ওয়ান মোটরওয়ে থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করছে হাইওয়ে পুলিশ

সংকট মোকাবেলায় ফাইন করে এম ওয়ান মোটরওয়ে থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করছে হাইওয়ে পুলিশ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সরকার জরুরী ভিত্তিতে ফান্ডের ব্যবস্থা না করলে একমাত্র বিকল্প মোটরওয়েতে স্পীড লিমিটের উপর কড়াকড়ি আরোপের মাধ্যমে অর্থ সংগ্রহ করে সংকট মোকাবেলার পরিকল্পনা করছে পুলিশ। বেডফোর্ড শায়ার পুলিশ এন্ড ক্রাইম কমিশনার অলি মার্টিন হোম এফেয়ার্স সিলেক্ট কমিটির সামনে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেছেন বলে জানিয়েছেন।

এ নিয়ে সরকারের কাট নীতির কারনে ফুঁসছে পুলিশও। যেভাবে পুলিশের সদস্য সংখ্যা হ্রাস করা হচ্ছে, সেভাবে অর্থ সংকটও দেখা দিয়েছে। এছাড়া ছাড়া বিকল্প কোন পথ তাদের কাছে খোলা নাই। এসব কথা খোদ পুলিশের কর্তা ব্যক্তি গণমাধ্যমে খোলাসা করেহেন।

বেডফোর্ড শায়ার পুলিশ এন্ড ক্রাইম কমিশনার অলি মার্টিন বলেন, অর্থ সংস্থান না করলে তিনি বাধ্য হবে ক্যামেরা অন করতে জংশন ১৩ ও ১৪তে- যা মোটর ওয়ে লিংক হয়ে সরাসরি লন্ডন টু ইয়র্কশায়ার গিয়েছে। একে ঘিরে আছে সাউথ ইয়র্কশায়ার, ডারভীশায়ার, নটিংহামশায়ার। এখানে ক্যামেরা লিমিট ভিন্ন ভিন্ন আঙ্গিকে ভিন্ন মাত্রায় রয়েছে যা কমিয়ে ৭০ মাইল স্পিড লিমিট করা নিরাপত্তা ইস্যুতে।

তবে ভলান্টারি লবি গ্রুপ এবং গ্রুপ ফর ব্রিটিশ ড্রাইভার্স এসোসিয়েশন পুলিশের এই ফি আরোপের মাধ্যমে অর্থাৎ মোটর ওয়েতে স্পিড লিমিটের ফাইন আরোপের মাধ্যমে অর্থ সংগ্রহের সমালোচনা করেছেন। তারা বলেছেন, ক্যামেরা বা স্পিড ক্যামেরা রাস্তার নিরাপত্তা, যান চলাচলের নির্বিঘ্ন ও নিরাপত্তার জন্য, অর্থ আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহারের জন্য নয়।

মোটরগাড়ি চালকেরা স্পিড লিমিট ভঙ্গ করলে ১০০ পাউন্ড ফাইন আর লাইসেন্সে পয়েন্ট সহ লিমিট আওয়ারনেস কোর্স যা খরচ ৯০ পাউন্ড পর্যন্ত হয়ে থাকে। এই সব মেজরিটি রেভিনিউ সেন্ট্রাল গভর্ণম্যান্টে চলে যায়, তবে কিছুমাত্র অংশ লোকাল ফোর্সে যায়।

অলি মার্টিন জানান, ১০০,০০০ জনগনের বিপরীতে তাদের মাত্র ১৬৯ জন পুলিশ অফিসার আছেন। অথচ চুরি, রাহাজানি, ডাকাতি, মোটর চুরি এই সব অপরাধ মাত্রাতিরিক্ত ছাড়াও টেরর ও অর্গেনাইজড টেরর আক্রমনের এখন ঝুকি বেশী- যা তাদের সংখ্যা কাটের ফলে সার্ভিসে মারাত্মক ব্যাঘাতের সাথে আছে আর্থিক সংকট।

তিনি বলেছেন, ২৫ জন পুলিশ অফিসার হারানোর চাইতে এম ওয়ান-এ স্পিড লিমিটের উপর কড়াকড়ি আরোপ করে ফাইন সংগ্রহের মাধ্যমে ১ মিলিয়ন পাউন্ড কালেক্ট করা যাবে। তিনি বলেছেন আর্থিকভাবে চরম সংকটে এই বিভাগ। এই সংকট মোকাবেলায় দ্রুত প্রদক্ষেপ নিতে হোম এফেয়ার্স সিলেক্ট কমিটির কাছে তার এই অভিনব প্রস্তাব বলে জানান তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026