বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৭

যে কারণে খালেদা জিয়া লন্ডনে আছেন

যে কারণে খালেদা জিয়া লন্ডনে আছেন

সৈয়দ শাহ সেলিম আহমেদ: মিডিয়ায় এবং বাতাসে অনেক কথা, অনেক গুঞ্জন- বেগম খালেদা জিয়ার লন্ডন সফরে অনির্ধারিত বা এতো দেরী করছেন। এ নিয়ে নানা ষ্টোরি অনেকেই সাজিয়েছেন। ঢাকা লন্ডন সব জায়গায়ই সমানভাবে হচ্ছে, যে যার ইচ্ছে মতো কিংবা যেভাবে মনে করছেন, যতোটুকু বুঝতেছেন, ততোটুকু ধরে নিয়ে মিথ সাজিয়ে রিপোর্ট করছেন।

বেগম খালেদা জিয়া অসুস্থ্য- সেটাই স্বাভাবিক সংবাদ। কেননা, বেগম জিয়ার অসুস্থ্যতার এই সংবাদটুকু কোনভাবেই মিথ্যে নয়। কিন্তু যতোটুকু অসুস্থ্য, তার চেয়েও আরো কিছু রাজনৈতিক এবং কূটনৈতিক কারণ রয়েছে- বেগম খালেদা জিয়া লন্ডনে অবস্থান করার।

এখানে অনেকেই নানা লবিং এর কথা ভাবছেন, কেউ কেউ ভাবছেন, ছেলে তারেক রহমান এর সাথে আগামী দিনের রাজনৈতিক আন্দোলন এবং সরকারের ফিরে আসা নিয়ে আন্তর্জাতিক চাপের যে প্রধান শর্তটি সেটা নিয়ে দুজনের মধ্যে সমঝোতার পর্বে কিছুটা সময় লাগছে। এই সব কিছুই মিডিয়ায় ঘুর পাক খাচ্ছে।

আগামী ১১ই নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডেভিড ক্যামেরনের ব্যক্তিগত উদ্যোগে সরকারি সফরে ব্রিটেন আসছেন। নরেন্দ্র মোদির লন্ডন সফর ব্রিটেন, ভারত, চায়না, বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বের দাবী রাখে। চীনের প্রেসিডেন্ট জিংপিং কিছুদিন আগে সরকারি সফরে এসে যেভাবে লাল গালিচা সম্বর্ধনা এবং সেই সাথে রানী দ্বিতীয় এলিজাবেথের প্রাসাদে অবস্থান করেছেন, সেই প্রেক্ষিতে নরেন্দ্র মোদির ব্রিটেন সফর বিশেষ তাৎপর্যপূর্ণ।

নরেন্দ্র মোদির ব্রিটেন সফরের প্রাক্কালে বেগম খালেদা জিয়ার টিমের সাথে একটা যোগসূত্র স্থাপিত হয়েছে, সেটাই আলোর মুখ দেখবে- সন্দেহ নাই।নয়া দিল্লীর সাউথ ব্লকের কাছ থেকে প্রশ্ন উত্থাপিত হয়েছে, নরেন্দ্র মোদির টিমের সাথে বেগম খালেদা জিয়ার টিমের সমন্বয় দীর্ঘস্থায়ী ও কার্যকর করতে হলে, বেগম খালেদা জিয়া তারেক রহমান প্রশ্নে আগামী পাচ বছর সময় পর্যন্ত কতোটুকু রিজার্ভেশনে, ছাড় দিতে প্রস্তুত।

সেই প্রস্তুতির আলোচনা নিশ্চিতের জন্যেই বেগম জিয়া লন্ডনে এই রাজনৈতিক সফরের আড়ালে স্বাস্থ্যগত কারণের সফরটি- যে কারণে বেগম খালেদা জিয়ার এই সফরটিও ঢাকা ফিরিতে দেরী হচ্ছে।

নয়াদিল্লীর সাউথ ব্লককে প্যান্টাগনের টিম আগেই জানিয়ে দিয়েছে, বেগম খালেদা জিয়া তারেক রহমানের প্রতি তাদের রিজার্ভেশন কতোটুকু সময় পর্যন্ত কার্যকরী রাখতে পারবেন- সেই নিশ্চয়তার উপরই নির্ভর করছে আগামীতে বিএনপির ক্ষমতায় ফিরে আসার। প্যান্টাগনের সাথে নয়া দিল্লীর সাউথ ব্লকের নরেন্দ্র টিম জঙ্গি ইস্যুতেও বেগম জিয়ার সুস্পষ্ট অঙ্গিকার চেয়েছে।

এই দুই রাজনৈতিক বুঝা পড়ার উপর(আরো দুটি উল্লেখযোগ্য অর্থনৈতিক ইস্যু রয়েছে, যা এই মুহুর্তে এখানে খোলাসা করাটা উপযুক্ত সময় আসেনি)নির্ভর করছে আগামী ১৩ কিংবা ১৪ নভেম্বরের যেকোন সময়েই নরেন্দ্র মোদির টিমের সাথে বেগম জিয়ার বৈঠকের।আর এই বৈঠকের অথবা যোগাযোগের কনফারমেশনের উপরই নির্ভর করছে আগামীতে বিএনপি ঘুরে দাঁড়ানোর অথবা ক্ষমতায় ফিরে আসার।

শুধু নরেন্দ্র মোদির টিমই নয়, বেগম জিয়ার এই দুই মেজর ইস্যুর উপরই ওয়াশিংটনের সাথে ঢাকায় ফিরে যাওয়ার আগেই বৈঠক হয়ে যাবে।

দ্বিতীয় যে কারণটি দেরি হচ্ছে, আর তাহলো ১১ই নভেম্বর ঢাকায় আরেকটি বিশেষ টিম যাচ্ছে ইউরোপ থেকে। উদ্দেশ্য মধ্যবর্তী নির্বাচন ও সকলের অংশ গ্রহনের মাধ্যমে স্বচ্ছ নির্বাচনের ইউরোপিয় ডিমান্ড। বেগম জিয়া সেই ব্রিফিং পর্বের অবস্থানও দেখার জন্য কিছুটা দেরি করছেন- যদিও সেই সফরকারি টিমের সাথে বেগম জিয়ার বৈঠক হওয়ারও কর্মসূচী রয়েছে।

বিশ্বস্থ সূত্র মতে, তারেক রহমান স্ত্রী জোবায়দা রহমানের মধ্যস্থতায় বাস্তব অবস্থা উপলব্ধি করেই মায়ের সাথে একমত হয়েছেন।বেগম জিয়ার ক্ষমতায় ফিরে আসা এবং বিএনপির সরকারে তারেক রহমান একচ্ছত্র ক্ষমতা ভোগ করবেননা এবং ক্ষমতার রাজনীতি থেকে সযত্নে দূরত্ব রেখে চলবেন। সেক্ষেত্রে হয়তো তারেক রহমান আগামী পাচ বছর বিএনপির রাজনীতির এডভাইজরি কোন ভুমিকায় অবতীর্ন হতে পারেন অথবা বিশেষ কোন মন্ত্রণালয়ের মন্ত্রীত্বের সাধ ভোগ করতে পারেন- নীতি নির্ধারনী সিদ্ধান্তের বাইরে অবস্থান হেতু।

এক্ষেত্রে এবং বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত সমস্যা ছাড়াও বিএনপির ঐক্যবদ্ধ অবস্থান ধরে রাখার জন্য বেগম জিয়ার সহযোগি কিংবা যৌথ নেতৃত্বের মাধ্যমে ডাঃ জোবাইদা রহমানের রাজনীতিতে আবির্ভুত হওয়ার সমূহ সম্ভাবনা একশতভাগ। সেকারণে, ডাঃ জোবায়দা বেগম জিয়ার সাথে কূটনৈতিক বৈঠকগুলো যদি হয়ে যায়- তখন উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বিএনপির নেতৃত্বে জোবায়দাকে নিয়ে আসার আরেকটি বড় কারণ হলো- সরকারের দমন পীড়নে বিএনপি এখন কোনঠাসা, সরকার বিএনপিকে ভেঙ্গে দেয়ার জন্য নানা কৌশলে এগুচ্ছে। এই মুহুর্তে বেগম জিয়ার অনুপস্থিতিতে কিংবা উপস্থিতিতে বিএনপির ঐক্য ধরে রাখার জন্য, এমনকি দল ভেঙ্গে গেলেও বৃহত অংশের ঐক্যবদ্ধতার জন্য ডাঃ জোবায়দা রহমান হবেন নিয়ামক শক্তি- সন্দেহ নাই।

কেননা, ঢাকার রাজনীতিতে এবং দিল্লী ও প্যান্টাগনের রিজার্ভেশন হেতু, তারেক রহমান বিএনপির নেতৃত্বে আবির্ভূত হলেও- দলীয় ঐক্য টিকে রাখা দায়, যতোটা না জোবায়দা রহমানের নেতৃত্বে যাদুর মতো কাজ করবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026