শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশে বিগত ১০ বছরের স্থিতিশীল অর্থনীতির সূচকই বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম বিনিয়োগবান্ধব গন্তব্যে পরিণত করেছে। শনিবার যুক্তরাজ্যের ব্যবসায়ীদের সংগঠন ইউকেবিসিসিআই‘র সাথে এফবিসিসিআই‘র মেমোরেন্ডাম অভ এসোসিয়েশন স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাংলাদেশে বিনিয়োগকারীদের জন্য লাভজনক গন্তব্য হিসেবে উল্লেখ করে এ রকম আহ্বান জানান।
আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে নির্দিষ্ট সময় লক্ষ্যমাত্রার আগেই যদি প্রবাসী এনআরবিদের বিনিয়োগ বাড়ানো যায়। এই লক্ষ্যকে সামনে রেখে সরকার যে বিশেষায়িত বিনিয়োগ অঞ্চল ঘোষণা করেছে সেখানে ব্রিটেইনে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য ব্রিটিশ ইকোনমিক জোন তৈরী করে এনআরবি বিনিয়োগকারীদের উৎসাহিত করার ঘোষণা দেন।
এর আগে আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের উপস্থিতিতি এফবিসিসিআই‘র প্রেসিডেন্ট আবদুল মতলুব , ইউকেবিসিসিআই চেয়ারম্যন ইকবাল আহমেদ ওবিই, সংগঠণের প্রেসিডেন্ট বজলরু রশীদ এমবিই ইউকেবিসিসিআই ও এফবিসিসিআই‘র সাথে একটি বাণিজ্য সমোঝোতা স্বারক সই হয়।
ইউকেবিসিসিআই‘র পরিচালক আনোয়ার বাবুল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ব্রিটেইনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবদুল হান্নান, চট্টগ্রাম চেম্বারের চেয়ারম্যান মাহবুবুল আলম, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন বিসিএ‘র প্রেসিডেন্ট পাশা খন্দোকার, নাহিদ রাজ্জাক এমপি ও বিবিসিসি‘র পরিচালক ওলি খান। পরে ইউকেবিসিসিআই‘র পক্ষ থেকে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই ও প্রেসিডেন্ট বজলুর রশীদ এমবিই বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন।
এসসময় পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ইউকেবিসিসিআই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এ রউফ, পরিচালক নূরুল ইসলাম নুরু, লন্ডন রিজিওনের প্রেসিডেন্ট জামাল উদ্দীন মকদ্দুস, ফরেন ট্রেড এণ্ড ইনভেস্টমেন্ট পরিচালক এস আই আজাদ আলী, লিগ্যাল এফেয়ার্স ডিরেক্টর আনোয়ার বাবুল মিয়া, নন এক্সিকিউটিভ ডিরেক্টর রহিমা মিয়া, পরিচালক সাইফুল ইসলাম, নীলা ফারজানা হোসেইন, আবদুল কাইয়ূম খালিক, মোহম্মদ হারুণ মিয়া, নাজিনুর রহিম ও ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির শীর্ষ ব্যবসায়ী নেত্রীবৃন্দ।
এতে সরকারের প্রস্তাবিত ব্রিটিশ ইকোনমিক জোনে ব্রিটিশ বিনিয়োগকারীরা বাংলাদেশের বিনিয়োগকারীদের সাথে যৌথভাবে বিনিয়োগের সুযোগ পাবে। আর ব্রিটিশ উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগকালে এফবিসিসিআই সর্বাত্নক সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেছে।