শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: নতুন কন্ট্রাক্ট বিতর্কে প্রায় ৯৮ শতাংশ জুনিয়র ডাক্তার সরকারের বর্তমান নীতির বিপক্ষে ডিসেম্বরের ৩ তারিখ স্ট্রাইকে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। এদিন তারা কর্মবিরতী পালন করবেন।
বৃহস্পতিবার এ স্ট্রাইকের পক্ষে ভোট দেয়ার পর ভোটাভুটিতে টার্নআউট হয়েছে প্রায় ৭৬ শতাংশ। এর মধ্যে প্রায় ৩৭ হাজার জুনিয়র ডাক্তার স্ট্রাইকে যাবার পক্ষে ভোট দেন। ডিসেম্বরের ১, ৮ এবং ১৬ তারিখে স্ট্রাইক করবেন জুনিয়র ডাক্তাররা। স্ট্রাইকের কারণে হাজার হাজার এ্যাপয়েন্টমেন্ট, টেস্ট এবং নন ক্রিটিক্যাল অপারেশন বাতিল অথবা নতুন তারিখ নির্ধারণ করা হতে পারে।
১লা ডিসেম্বর সকাল ৮টা থেকে ২৪ ঘন্টার স্বাভাবিক স্ট্রাইক পালন করবেন জুনিয়র ডাক্তাররা। তবে ৮ এবং ১৬ ডিসেম্বও সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালের সব সেক্টরের জুনিয়র ডাক্তাররা স্ট্রাইকে যাবেন।
ডাক্তারদের ইউনিয়ন বলছে, জুনিয়র ডাক্তাররা ইতোমধ্যেই উইক এন্ডে কাজ করছেন। এ ইস্যুটি সরকারের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বিরোধের প্রধান কারণ নয়। বরং সরকারের অপ্রত্যাশিত কিছু আগাম শর্তই সমস্যার সৃষ্টি করেছে বলে মনে করছে বিএমএ। এ কারণে রোগিদের কষ্ট হলে স্ট্রাইকের বিকল্প ছিল না বলে জানান বিএমএ লিডার।
বৃটিশ মেডিক্যাল এসোসিয়েশন বলেছে, নতুন কন্ট্রাক্ট নিরাপদ নয়। আর এ নিয়ে সরকারের আচরণের প্রতিবাদে স্ট্রাইক ছাড়া বিকল্প উপায় ছিল না। অন্যদিকে হেলথ সেক্রেটারী জেরেমি হ্যান্ট বলেছেন, স্ট্রাইকের সিদ্ধান্ত দুঃখজনক। তবে স্ট্রাইক চলাকালে রোগিদের সেবা নিশ্চিত করবে বিকল্প ব্যবস্থা থাকবে বলে জানান তিনি।
ইংল্যান্ডের ডাক্তাররা সর্বশেষ ১৯৭০ সালে সবচাইতে বড় অর্থাৎ ইন্ডাষ্ট্রিয়াল কর্মবিরতী পালন করেন। তখন অবশ্য ইমাজেন্সি বিভাগে চিকিৎসা অব্যাহত ছিল। তবে এবার ৩ দিনের স্ট্রাইকের অন্তত দুদিন হাসপাতালের সব সেক্টরের জুনিয়র ডাক্তাররা একযোগে স্ট্রাইকে যাবেন। স্ট্রাইক চলাকালে কনসালটেন্টরা তাদের কাভার দিবেন বলে জানান জুনিয়র ডাক্তাররা। ইংল্যান্ডের জুনিয়র ডাক্তার এবং সরকারের মধ্যে বিরোধ মূলত পে এবং আওয়ার্স নিয়ে।