বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৮

নতুন ঠিকানায় বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা

নতুন ঠিকানায় বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা

নিউজ ডেস্ক: ভারতের নাগরিত্ব পাওয়া বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা তাদের নতুন ঠিকানায় চলে যাচ্ছেন। জন্মস্থান ছেড়ে বিলুপ্ত ছিটমহলের ৬৩ জন বাসিন্দা বুড়িমারী সীমান্ত দিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে গেছে। বৃহস্পতিবার বেলা দেড়টায় প্রথম দফায় লালমনিহাটের এই ৬৩ জনকে দিয়ে এ যাত্রা শুরু হল।

এরপর পর্যায়ক্রমে লালমনিরহাট, কুড়িগ্রাম, ও পঞ্চগড়ের ৯৬৬ জনের যাওয়ার কথা রয়েছে। এ কার্যক্রম চলবে আগামী ৩০ নভেম্বর। লালমনিরহাটের বিলুপ্ত ছিটমহল থেকে বৃহস্পতিবার প্রথম দফায় হাতীবান্ধার উত্তর গোতামারী বিলুপ্ত ছিটমহল থেকে ১৮ পরিবারের ৬৩ জন ভারতে গেছেন।

সদ্য বিলুপ্ত ৫৯টি ছিটমহলের মধ্যে পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার ৪০ পরিবার ভারত যাওয়ার জন্য নিবন্ধন করে। ওই পরিবারগুলো পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর বৃহস্পতিবার থেকে পর্যায়ক্রমে বাস ও ট্রাকে করে ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ এলাকার ক্যাম্পে যাবেন।

বৃহস্পতিবার ওই পথে দুটি ছিটমহলের ৬৩ জন ভারতে গেছেন। ২৩ নভেম্বর যাবেন পাটগ্রামের ১১২, ১১৫ ও ১১৯ বাঁশকাটা, ১১৪ লতামারী, ১১৫ খড়খড়িয়া ছিটমহলের ৩১ পরিবারের ১৩৩ নারী-পুরুষ ও শিশু। পাটগ্রাম উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম জানান, ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

পর্যায়ক্রমে আগামী ৩০ নভেম্বরের মধ্যে তাদের ভারত যাওয়া সম্পন্ন হবে। ভারতের ‘ট্রাভেল কাম আইডেনটিটি পাস’ নেওয়া কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়া, ছোট গাড়লঝাড়া ও বড় গাড়লঝাড়ার ২৮১ জন বাসিন্দা ২২ নভেম্বর থেকে ওপারে যাওয়া শুরু করবে।

পঞ্চগড়ের ৩৬টি বিলুপ্ত ছিটমহল থেকে ভারতীয় নাগরিকত্ব গ্রহণকারী আগামী ২২ নভেম্বর থেকে দেশটিতে যাওয়া শুরু করবেন। নীলফামারীর বিলুপ্ত চার ছিটের একজনও ভারত যাওয়ার জন্য আবেদন করেনি বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026