শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৮

সাবেক মেয়র লুৎফুর রহমান নিজেকে দেউলিয়া ঘোষণা করলেন

সাবেক মেয়র লুৎফুর রহমান নিজেকে দেউলিয়া ঘোষণা করলেন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: কোর্টের রায়ে অভিযুক্ত টাওয়ার হ্যামলেটসের সাবেক নির্বাহী মেয়র লুৎফুর রহমান এবার নিজেকে দেউলিয়া ঘোষণা করেছেন। বুধবার ইন্ডিভিজুয়েল ইনসলভেন্সি সার্ভিসের একটি ডকুমেন্টে মোহাম্মদ লুৎফুর রহমান ক্যারেন্টলি ব্যাংক্রাপ্ট বলে উল্লেখ করা হয়।

ভোটিং প্রতারণারসহ নানা অভিযোগে হাইকোর্টে দোষি সাব্যস্ত হওয়ার পর কোর্টের খরচ এবং তার বিরুদ্ধে কোর্টে পিটিশন দাখিলকারীদের আইনী খরচ পরিশোধে হিমশিম খাওয়া পিটিশন দালিখকারীদের আইনী ব্যয় পরিশোধের বিষয়টি নিয়ে আগামী মাসে হাইকোর্টে একটি শুনানির কথা রয়েছে। তার আগেই নিজেকে দেউলিয়া ঘোষণা করলেন লুৎফুর রহমান।

ব্রিটেনের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি নিজেকে দেউলিয়া ঘোষণা করলে তাঁর নামে থাকা সব ঋণ বাতিল হয়ে যায়। তবে এ কারণে ওই ব্যক্তির ক্রেডিট রেকর্ড ক্ষতিগ্রস্ত হয় এবং তা কাটিয়ে উঠতে দীর্ঘ দিন লাগে। সম্পত্তি ফ্রিজ এবং লিগ্যাল খরচ পরিশোধের ব্যাপারে হাইকোর্টে একটি রিভিউর আবেদন করেছেন সাবেক মেয়র লুৎফুর রহমান। আগামী ১লা ডিসেম্বর হাইকার্টে এ আবেদনের শুনানির কথা রয়েছে।

ভোট জ্বালিয়াতিসহ নানা অভিযোগে হাইকোর্টে পিটিশন দাখিল করেন বারার ৪ ভোটার। এ পিটিশনের জেড় ধরে ইলেকশন কোর্টের চুড়ান্ত রায়ে চলতি বছরের ২৩শে এপ্রিল নির্বাহী মেয়র লুৎফুর রহমানকে ৭টি অভিযোগে অভিযুক্ত করে রায় দেয়া হয়। একই সঙ্গে বাতিল করা হয় ২০১৪ সালের মেয়র নির্বাচন। এছাড়া পিটিশনারদের ৫শ হাজার পাউন্ড লিগ্যাল খরচ পরিশোধের নির্দেশ দেয়া হয় রায়ে। এ অর্থ পরিশোধে বিলম্বের কারণে কোর্ট থেকে এর আগে লুৎফুর রহমানের সম্পত্তি ফ্রিজের নির্দেশও দেন হাইকোর্ট।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক লেবার লিডার লুৎফুর রহমান ২০১০ সালের অক্টোবরে টাওয়ার হ্যামলেটসের প্রথম নির্বাহী মেয়র এবং পুরো ইউকের মধ্যে প্রথম মুসলিম নির্বাহী মেয়র নির্বাচিত হন। লেবার পার্টির সঙ্গে দলীয় প্রার্থীতা নিয়ে আইনী লড়াইয়ের পর ২০১০ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লেবার প্রার্থীকে পরাজিত করেন লুৎফুর রহমান। দ্বিতীয় দফায় ২০১৪ সালের মে মাসের নির্বাচনেও তিনি লেবার প্রার্থীকে পরাজিত করে টাওয়ার হ্যামলেটসের মুসলিম ও বাঙ্গালী মেয়র হিসেবে নির্বাচিত হন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026